• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫৩:৪৫ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোট গণনা চলছে

২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩২:৫৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোট গণনা চলছে
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রণ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বিকেল ৪টা থেকে ভোট গণনার কার্যক্রম শুরু হয়েছে। গণনা শেষ হওয়ার পর ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ইসি এই নির্বাচন অনুষ্ঠান নিয়ে সন্তুষ্ট বলেও জানান তিনি।

ইসি সচিব আরও বলেন, সবার সহযোগিতায় আমরা শান্তিপূর্ণ পরিবেশে একটা ভালো নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হয়েছি।

২৯ অক্টোবর বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

তাহসিফ সৌরির দাফন সম্পন্ন

আখতার আহমেদ বলেন, সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় সব ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়েছে।

তিনি বলেন, ‘ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন। দুপুর ২টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ৪৮ শতাংশ ভোট কাস্ট হয়েছে। তবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহনের হার আরো বেশি হবে। গণনা শেষে বলতে পারব যে, প্রকৃতপক্ষে কত শতাংশ ভোট কাস্ট হয়েছে। এখন গণনার কার্যক্রম শুরু হয়েছে। গণনা কার্যক্রম শেষ হওয়ার পর আমরা ফলাফল জানিয়ে দেব।

ইসি সচিব আরও বলেন, এই নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী কোন জায়গা থেকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এমন কোনো খবর পাইনি যেটা আমাদেরকে উদ্বিগ্ন করতে পারে। ভোটের পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক ছিল বলে তিনি জানান।

আরও পড়ুন

এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর প্রস্তাব বিইআরসির

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



তাহসিফ সৌরির দাফন সম্পন্ন
তাহসিফ সৌরির দাফন সম্পন্ন
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪১:২৯

৬৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে বিএনপি
৬৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে বিএনপি
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১৫



জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৮:৩৯