অনলাইন ডেস্ক: বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। টঙ্গীর তুরাগ নদের আনুমানিক ৫০ গজ দূরে অবস্থিত মাজার বস্তি এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়।
৩০ অক্টোবর শুক্রবার সকালে পিবিআইয়ের মিডিয়া উইং থেকে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। সে সময় ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মোটরসাইকেলটি যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানায় পিবিআই। পরবর্তীতে তারা নিশ্চিত করে যে এটি নিখোঁজ তাহসিফেরই মোটরসাইকেল।
পিবিআই আরও জানিয়েছে, গত ২৮ অক্টোবর মঙ্গলবার রাতে 'জুনিয়র বন্ধু' আহমেদ শাহরিয়ার রেজা দীপকে সাথে নিয়ে এই মোটরসাইকেলেই টঙ্গীর মাজার এলাকায় গিয়েছিলেন তাহসিফ। তবে তারা ঠিক কী উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, মঙ্গলবার রাত থেকেই নিখোঁজ ছিলেন বিমানবাহিনীর সাবেক এই কর্মকর্তা। এর পরদিন বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়।
নিখোঁজ হওয়ার আগে রাতে বন্ধু দীপকে সাথে নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। এই ঘটনা প্রসঙ্গে দীপ গণমাধ্যমকে জানিয়েছিলেন, রাতে তারা দুজন একসঙ্গে একটি রেস্তোরাঁয় খাবার খান এবং এরপর দীপ নিজের বাসায় ফিরে যান।
তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় নৌ পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করেছে পিবিআই। ঘটনার বিস্তারিত তথ্যের জন্য গত বৃহস্পতিবার রাতে বন্ধু দীপকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে নিয়েছে পিবিআই।
এটিভি/ আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available