• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ দুপুর ০২:১২:০০ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরের কোনাবাড়িতে পুলিশ বক্সে শ্রমিকদের আগুন

১ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৯:৩৮

গাজীপুরের কোনাবাড়িতে পুলিশ বক্সে শ্রমিকদের আগুন

অনলাইন ডেস্ক: ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এ সময় গাজীপুরের কোনাবাড়িতে পুলিশ ট্রাফিক বক্সে আগুন দেন উত্তেজিত শ্রমিকরা।

১ নভেম্বর রোববার সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে জড়ায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম আশরাফুল আলম জানান, রোববার সকাল ১০টার দিকে উত্তেজিত শ্রমিকরা কোনাবাড়ি পুলিশ বক্সে আগুন দিয়েছেন। প্রথমে পুলিশ বক্সের গ্লাস ভেঙে দেওয়া হয়, পরে সেখানে আগুন দেন। বক্সটি মূলত দায়িত্বরত পুলিশ সদস্যরা বিশ্রামের কাজে ব্যবহার করতেন। বক্সে মূল্যবান কোনো কিছুই ছিল না। সেখানকার ফার্নিচারেও আগুন দেওয়া হয়েছে।

আরও পড়ুন

তাহসিফ হত্যা: রিমান্ডে দীপকে জিজ্ঞাসাবাদ, তরুণী গ্রেফতার

এদিকে শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের কোনাবাড়ি, শফিপুর, মৌচাক ও পল্লী বিদ্যুৎ এলাকা। সকাল থেকে দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটছে।

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ