• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:০৪:০৪ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

তাহসিফ হত্যা: রিমান্ডে দীপকে জিজ্ঞাসাবাদ, তরুণী গ্রেফতার

১ নভেম্বর ২০২৬ দুপুর ০২:০২:০৩

তাহসিফ হত্যা: রিমান্ডে দীপকে জিজ্ঞাসাবাদ, তরুণী গ্রেফতার
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দিশা নামে এক তরুণীকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। অন্যদিকে ৪ দিনের রিমান্ডে থাকা তার বন্ধু ও স্থানীয় ছোটভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্ত কর্মকর্তারা।

টঙ্গী নৌ পুলিশের পরিদর্শক ফিরোজ আহমেদ জানান, ৩১ অক্টোবর শনিবার রাতে দিশাকে গ্রেফতার করা হয়। একই দিন মধ্যরাত থেকে রিমান্ডে থাকা দীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তাহসিফের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার সার্বক্ষণিক সঙ্গী জুনিয়র বন্ধু দীপকে প্রথমে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাতায়াত এবং সেসব স্থানে যাওয়ার কারণ সম্পর্কে তথ্য দেন দীপ।

তবে তার বক্তব্যে বেশ কিছু অসংগতি পাওয়া যায় বলে দাবি তদন্তসংশ্লিষ্ট সূত্রের। পরে দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান পরিদর্শন করে পিবিআই।

আরও পড়ুন

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নৌ পুলিশের সূত্র জানায়, দীপের আগের বক্তব্য, পরিবারের করা মামলার অভিযোগ, সিসিটিভি ফুটেজ ও তদন্তে পাওয়া আলামত মিলিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাহসিফের মৃত্যুর আগে কী ঘটেছিল এবং ঘটনায় অন্য কারো সংশ্লিষ্টতা রয়েছে কি না সেটি খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা।

৪ দিনের রিমান্ড শেষে দীপের দেওয়া তথ্য যাচাই করে প্রয়োজনে আবারও রিমান্ডের আবেদন করা হতে পারে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জরিমানার কবলে শ্রীলংকা
জরিমানার কবলে শ্রীলংকা
১ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০০:৫৭


হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৪১৭
হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৪১৭
১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৬:১৬


এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০২:৪০




দিল্লির বায়ুদূষণ মোকাবেলায় কড়াকড়ি
দিল্লির বায়ুদূষণ মোকাবেলায় কড়াকড়ি
১ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২৫:৪৮