• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৩:১৫ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

৪ দিন বন্ধ থাকবে সামিটের এলএনজি টার্মিনাল, কমবে সরবরাহ

১ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫১:১৯

৪ দিন বন্ধ থাকবে সামিটের এলএনজি টার্মিনাল, কমবে সরবরাহ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে ২টি এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২ কোটি ঘনফুট থেকে কমে ৬০ কোটি ঘনফুটে নেমে আসবে। ফলে সারাদেশে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।

১ নভেম্বর রোববার সামিটের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে জানানো হয়েছে, নির্ধারিত সময়ে সামিটের টার্মিনালে এলএনজি থেকে গ্যাসে রূপান্তরের (রিগ্যাসিফিকেশন) কার্যক্রম বন্ধ থাকবে। এর ফলে জাতীয় গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৩২ কোটি ঘনফুট কমে যাবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন

শ্রমিক অসন্তোষ: আন্দোলন নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু

দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। বিপরীতে সরবরাহ হচ্ছে প্রায় ২৬৫ কোটি ঘনফুট। ফলে প্রতিদিন গ্যাসের ঘাটতি থাকছে প্রায় ১১৫ কোটি ঘনফুট। বর্তমানে ২টি এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে দৈনিক ৯২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। সামিটের টার্মিনাল বন্ধ থাকলে এলএনজি সরবরাহ কমে যাওয়ার কারণে বিদ্যুৎ, শিল্প ও আবাসিক খাতে গ্যাস সংকট আরও বাড়তে পারে।

গত বছরের ডিসেম্বরেও সামিটের টার্মিনালে একই ধরনের রক্ষণাবেক্ষণ কাজ করা হয়েছিল।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





৪ দিন সারাদেশে গ্যাসের সরবরাহ কম থাকবে
৪ দিন সারাদেশে গ্যাসের সরবরাহ কম থাকবে
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০২:৪২





ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
১ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৫:৩৯