• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩৩ দুপুর ০২:০৪:৪৬ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হলেন এলিজা জামান

২ নভেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:০৫

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হলেন এলিজা জামান
বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামান। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এলিজা জামান।

আজ ২ নভেম্বর সোমবার সকালে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা আসন-২৩ সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়সূচি অনুযায়ী গত ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান মনোনয়নপত্র দাখিল করেন।

আরও পড়ুন

সেভেন সিস্টার্সে বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশের সাহায্য চেয়েছে ভারত

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র বাছাই করে এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ঘোষিত সময়সূচি অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় ১ নভেম্বর রোববার বিকেল ৪টার মধ্যে তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ধারা ১২-এর উপধারা (১) অনুসারে চূড়ান্ত তালিকায় এলিজা জামানের নাম প্রকাশ করা হলো।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






পিরোজপুর থেকে সংসদে, কে এই এলিজা জামান?
পিরোজপুর থেকে সংসদে, কে এই এলিজা জামান?
২ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪২:৩০