অনলাইন ডেস্ক: সীমান্তের ওপারের ইশারা ও মদদে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সাধারণ শ্রমিক আন্দোলনের আড়ালে দেশে বিশৃঙ্খলা বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে তা কঠোর হস্তে দমন করা হবে।
আজ সোমবার সকালে সচিবালয়ে গার্মেন্টস মালিকপক্ষের নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বর্তমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত কয়েক দিন ধরে পরিস্থিতি অস্থিতিশীল করার নেপথ্যে কোনো সাধারণ শ্রমিক ভাই-বোন যুক্ত ছিলেন না। বরং একটি কুচক্রী মহল শ্রমিক আন্দোলনের সাইনবোর্ড ব্যবহার করে এবং সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করার গোপন অ্যাজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে।
পোশাক শ্রমিকদের মজুরি সংক্রান্ত বিষয়ে মন্ত্রী জানান, খুব দ্রুতই সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি চূড়ান্ত ও নির্ধারণ করা হবে।
এছাড়া আইনশৃঙ্খলা ও বিচারিক প্রক্রিয়া প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, ‘ডিসেম্বর মাসের মধ্যে কোনো আসামি যদি দেশে ফিরে আসতে চান, তবে তারা যেন অবিলম্বে প্রত্যাবর্তন করেন। দেশে ফেরার পর তাদের সঙ্গে আইন অনুযায়ী পুরোপুরি সুবিচার করা হবে।’
এটিভি/ আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available