• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:১৭:৩৬ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

টানা ৪ দিন তীব্র গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ দেশবাসী

২ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫৭:১৫

টানা ৪ দিন তীব্র গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ দেশবাসী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত টানা চার দিন রাজধানী ঢাকাসহ সারা দেশে তীব্র গ্যাস সংকট দেখা দিতে পারে। এই সময়ে গৃহস্থালি, শিল্পকারখানা ও বিদ্যুৎ কেন্দ্রসহ সার্বিক গ্যাস সঞ্চালন লাইনে স্বল্প চাপ বিরাজ করবে বলে জানিয়েছে তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

গতকাল ১ নভেম্বর (রবিবার) পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে শুরু হয়ে ৭ নভেম্বর বেলা ৪টা পর্যন্ত সামিটের এলএনজি টার্মিনালটির পুনর্গ্যাসীকরণ (রিগ্যাসিফিকেশন) প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ থাকবে। এর ফলে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক স্বাভাবিক সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে প্রায় ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে।

আরও পড়ুন

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

টার্মিনালের এই সাময়িক সংস্কারকাজের দরুন প্রতিদিন গড়ে ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাস কম পাবে জাতীয় গ্রিড। এর সরাসরি প্রভাব পড়তে যাচ্ছে দেশজুড়ে বাসাবাড়ির রান্নাবান্না, বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে। ফলে সংশ্লিষ্ট খাতগুলোতে প্রয়োজনীয় গ্যাসের চাপ না পাওয়ার প্রবল ঝুঁকি তৈরি হয়েছে।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, প্রযুক্তিগত কাঠামোর স্বাভাবিক কার্যক্ষমতা বজায় রাখতে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবেই এই রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হচ্ছে। এর আগে গত বছরের ডিসেম্বরেও একই ধরনের সংস্কারকাজ সম্পন্ন হয়েছিল।

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িক এই অসুবিধার মুখোমুখি হতে হওয়ায় দেশের সর্বস্তরের গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








পিরোজপুর থেকে সংসদে, কে এই এলিজা জামান?
পিরোজপুর থেকে সংসদে, কে এই এলিজা জামান?
২ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪২:৩০