• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:০৫:০২ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৪৫:২৫

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি উদ্ধার কার্যক্রমের সক্ষমতা বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ ২ নভেম্বর (সোমবার) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় শীর্ষক এক গুরুত্বপূর্ণ সভায় সভাপতি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকাসহ দেশের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোতে জননিরাপত্তা নিশ্চিত করতে একটি সুসমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ ও পুরোনো ভবন শনাক্তকরণ, নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে জাতীয় বিল্ডিং কোড কঠোরভাবে অনুসরণ এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুততম সময়ে উদ্ধার তৎপরতা পরিচালনার সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন তিনি।

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগের জন্য সিঙ্গাপুরকে আহ্বান স্পিকারের

প্রধানমন্ত্রী বলেন, ভূমিকম্পের মতো আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কাঙ্ক্ষিত মাত্রায় কমাতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, রাজউক, ফায়ার সার্ভিস এবং অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ ছাড়া তিনি হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা, আধুনিক উদ্ধার সরঞ্জামের পর্যাপ্ততা, উদ্ধারকর্মীদের উপযুক্ত প্রশিক্ষণ প্রদান এবং সর্বস্তরের সাধারণ মানুষের মধ্যে ভূমিকম্পবিষয়ক সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন।

উক্ত সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম; রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজুসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

টানা ৪ দিন তীব্র গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ দেশবাসী

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ