ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের প্রজনন মৌসুমে সংরক্ষণ কার্যক্রম সফল করতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর আওতায় বাংলাদেশ বিমান বাহিনী গত ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশের আকাশপথ থেকে বিভিন্ন অঞ্চলে নজরদারি মিশন পরিচালনা করে।
এ সময়, বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ নদী ও উপকূলীয় অঞ্চলে আকাশপথে নজরদারি চালিয়ে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমে সহায়তা প্রদান করা হয়।
বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে ঢাকা থেকে মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, বরিশাল ও ভোলা জেলার নদীসমূহে, যশোর থেকে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার নদীসমূহে এবং চট্টগ্রাম থেকে কুতুবদিয়া অঞ্চলের নদীসমূহে আকাশপথে বিশেষ নজরদারি মিশন পরিচালনা করা।
উল্লেখ্য যে, ঢাকা হতে মুন্সীগঞ্জ, মাদারীপুর এবং শরিয়তপুর জেলা সমূহের নদীগুলোতে নজরদারি মিশন পরিচালনার সময় মাদারীপুর ও শরিয়তপুর জেলার নদীসমূহের জেলেদের মাছ ধরার নৌযান পরিলক্ষিত হলে হেলিকপ্টার হতে উচ্চ-ক্ষমতাসম্পন্ন সার্চলাইট (নাইট সান) ব্যবহার করে উক্ত নৌযানকে সতর্ক করা হয়।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available