• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ সকাল ১০:৫৫:০৫ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

আজ শোকাবহ জেলহত্যা দিবস: ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়

৩ নভেম্বর ২০২৬ সকাল ০৯:০৫:১৩

আজ শোকাবহ জেলহত্যা দিবস: ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: আজ ৩ নভেম্বর, বাংলাদেশের ইতিহাসের অন্যতম বেদনাদায়ক ও কলঙ্কিত দিন—‘জেলহত্যা দিবস’। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুরক্ষিত প্রকোষ্ঠে নির্মমভাবে হত্যা করা হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতাকে।

কৈশোরে স্বাধীন বাংলাদেশের বীজ রোপণ ও মুক্তিযুদ্ধে সফল নেতৃত্ব দেওয়া এই চার বীর সন্তান হলেন—বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, তৎকালীন অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী এবং খাদ্য ও ত্রাণমন্ত্রী এ. এইচ. এম. কামারুজ্জামান। ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত ঐতিহাসিক 'মুজিবনগর সরকার'-এর মাধ্যমে তারা মহান মুক্তিযুদ্ধে বলিষ্ঠ ও সফল ভূমিকা পালন করেছিলেন।

রাজনৈতিক বিশ্লেষক ও ইতিহাসবিদদের মতে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার যে চক্রান্ত শুরু হয়েছিল, ৩ নভেম্বরের এই জেলহত্যা তারই ধারাবাহিকতা। বঙ্গবন্ধুকে হত্যার পরপরই তার বিশ্বস্ত এই রাজনৈতিক সহচরদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

১৯৭৫ সালের ৩ নভেম্বর রাতে সব ধরনের আন্তর্জাতিক ও দেশীয় মানবাধিকার আইন লঙ্ঘন করে কারান্তরালেই তাদের ওপর চালানো হয় চরম নৃশংসতা। বন্দী অবস্থায় এই চার মহান নেতাকে প্রথমে বর্বরোচিতভাবে গুলি করে এবং পরবর্তীতে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়।

জাতীয় জীবনের অন্যতম বিষাদময় এই দিনে জাতি গভীর শ্রদ্ধা ও শোকের সাথে স্মরণ করছে এই চার মহান সূর্যসন্তানকে।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাজধানীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
রাজধানীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
৩ নভেম্বর ২০২৬ সকাল ১০:১১:৫৫




টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২১:১৪

আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
৩ নভেম্বর ২০২৬ সকাল ০৮:০২:২৪

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
৩ নভেম্বর ২০২৬ সকাল ০৭:৫০:৫৮


২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
২ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৫:৩১