• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:০৭:০৬ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

জাতীয় গ্রিডে যুক্ত হবে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

৩ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫৬:০৬

জাতীয় গ্রিডে যুক্ত হবে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ ও সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সরকারের বিশেষ উদ্যোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আগামী গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই জাতীয় গ্রিডে অতিরিক্ত ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘সোলার এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সরকার দেশের বিদ্যুৎ ঘাটতি দূর করতে এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। একইসঙ্গে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে বিদ্যুৎ খাতে স্বনির্ভরতা অর্জন অত্যন্ত জরুরি, আর এ জন্যই নবায়নযোগ্য সৌরবিদ্যুতের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কৃষি খাতের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, কৃষকদের সেচ সুবিধা নিরবচ্ছিন্ন রাখতে আগামী ১ বছরের মধ্যে দেশের ১৭ হাজার সেচ পাম্পকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে। পাশাপাশি বিদ্যুতের বাড়তি চাহিদা মেটাতে দেশের সব সরকারি-বেসরকারি অফিস ও আবাসিক ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

সৌরবিদ্যুৎ খাতে অর্থায়ন সহজীকরণের বিষয়ে সরকারপ্রধান বলেন, এই খাতের সম্প্রসারণে প্রাথমিকভাবে ১ হাজার ৫০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল বরাদ্দ করা হয়েছে। কেবল মূলধনের অভাবে যেন নবায়নযোগ্য জ্বালানি খাতের উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা পিছিয়ে না পড়েন, সে বিষয়ে সরকার সম্পূর্ণ সচেষ্ট থাকবে। সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারের এই অগ্রযাত্রায় তিনি বেসরকারি উদ্যোক্তাদেরও ব্যাপকভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

বিগত সরকারের ব্যর্থতার সমালোচনা না করে বর্তমানে জ্বালানি খাতের টেকসই নিরাপত্তার ওপরই সরকার বেশি প্রাধান্য দিচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক ‘ইনোভেটিভ আইডিয়া’ প্রতিযোগিতায় বিজয়ী উদ্ভাবকদের হাতে পুরস্কার তুলে দেন এবং সোলার এক্সপোর প্রদর্শনী ঘুরে দেখেন।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মুক্তির আগেই থমকে গেল শাকিবের ‘সোলজার’
মুক্তির আগেই থমকে গেল শাকিবের ‘সোলজার’
৩ নভেম্বর ২০২৬ দুপুর ০২:০১:২০


শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
৩ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫৩:৩৬

ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫৪৯
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫৪৯
৩ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪১:৫৪

মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান
মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান
৩ নভেম্বর ২০২৬ দুপুর ০১:১০:০২