• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩৩ সকাল ১০:৫৯:৩২ (04-Nov-2026)
  • - ৩৩° সে:

ভিডিও করায় শ্রমিকদের মারধরে আহত পোশাকশ্রমিক তৌফিকের মৃত্যু

৪ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫১:৫৫

ভিডিও করায় শ্রমিকদের মারধরে আহত পোশাকশ্রমিক তৌফিকের মৃত্যু
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের ভিডিও ধারণ করায় সহকর্মীদের মারধরের শিকার তৌফিক হোসেন (২১) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ নভেম্বর মঙ্গলবার দুপুরে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুর পর তৌফিকের মরদেহ গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিয়ে যান পরিবারের সদস্যরা।

নিহত তৌফিক হোসেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে। তিনি গাজীপুর মহানগরীর বাংলাবাজার এলাকায় ভাড়া বাসায় থেকে লায়লা স্টাইলস লিমিটেড কারখানায় কাজ করতেন।

আরও পড়ুন

ছাঁটাই বন্ধ ও মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-আরিচা সড়কে পোশাকশ্রমিকেরা

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১ নভেম্বর রোববার বাংলাবাজার এলাকায় শ্রমিক আন্দোলন চলাকালে মুঠোফোনে ভিডিও ধারণ করছিলেন তৌফিক। এ সময় আন্দোলনকারীদের কয়েকজন তাঁর ওপর হামলা চালিয়ে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে কয়েকজন শ্রমিক তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তাঁর মৃত্যু হয়।

গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখানে আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে পুলিশের ওই অভিযানে তৌফিক আহত হননি। তিনি ভিডিও ধারণের সময় শ্রমিকরাই তাঁকে মারধর করেন। এতে তিনি আহত হয়েছিলেন।

আরও পড়ুন

সচিবালয়ে সার্বক্ষণিক আইডি কার্ড দৃশ্যমান রাখার নির্দেশ

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ স্বর্ণের ভরি কত?
আজ স্বর্ণের ভরি কত?
৪ নভেম্বর ২০২৬ সকাল ১০:৫৬:৪২




আজ যেসব খেলা দেখবেন (৪ নভেম্বর ২০২৬)
আজ যেসব খেলা দেখবেন (৪ নভেম্বর ২০২৬)
৪ নভেম্বর ২০২৬ সকাল ১০:২২:০৩




আজকের রাশিফল, কার জীবনে আসছে নতুন সুযোগ?
আজকের রাশিফল, কার জীবনে আসছে নতুন সুযোগ?
৪ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৩২:১৬