অনলাইন ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সফররত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং।
৪ নভেম্বর বুধবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে যায়। সেখানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান চীনা মন্ত্রী।
শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে স্মৃতিবইয়ে স্বাক্ষর করেন লিউ হাই সিং।
এ সময় রুহুল কবির রিজভী চীনা প্রতিনিধিদলকে স্বাগত জানান। তিনি বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কূটনৈতিক সহযোগিতার কথা স্মরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন এবং মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদসহ দলটির জ্যেষ্ঠ নেতারা। ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে যোগ দেন।
এর আগে, ৩ দিনের সফরে ৩ নভেম্বর মঙ্গলবার রাত ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান লিউ হাইশিং। সফরসূচি অনুযায়ী, আজ (৪ নভেম্বর) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে চীনা প্রতিনিধিদলের প্রধানের।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available