• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৩৫:১৮ (04-Nov-2026)
  • - ৩৩° সে:

পোশাক খাতে অস্থিরতা, তিন শ্রমিক নেতাকে আটক

৪ নভেম্বর ২০২৬ সকাল ১১:৩৫:১৮

পোশাক খাতে অস্থিরতা, তিন শ্রমিক নেতাকে আটক

ডেস্ক রিপোর্ট: পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনে উসকানি দিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে তিন শ্রমিক নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৩ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার সাভারের আশুলিয়ার পৃথক স্থান থেকে তাঁদের আটক করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক শ্রমিক নেতারা হলেন—জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মো. আ. হালিম (৩৭), বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শামীম (৪৮) এবং বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলী (৪৬)।

আরও পড়ুন

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সরকারের নানা কর্মসূচি

আটকের বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসলাম বলেন, চলমান শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে অস্থিরতা তৈরির যথাযথ তথ্যপ্রমাণের ভিত্তিতে এই তিন শ্রমিক নেতাকে আটক করা হয়েছে। এর মধ্যে জিরাবো এলাকা থেকে শামীমকে, বসুন্ধরা সোনিয়া মার্কেট থেকে হালিম ও মনসুরকে আটক করা হয়।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




শরীয়তপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত
শরীয়তপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত
৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৫৭:০৪

৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৭:৫৬




সাজেকে চলছে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ
সাজেকে চলছে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ
৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১৫:৩৪

নেই বয়সসীমা, অফিসার পদে জনবল নেবে আড়ং
নেই বয়সসীমা, অফিসার পদে জনবল নেবে আড়ং
৪ নভেম্বর ২০২৬ সকাল ১১:৫৬:৩৩