• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩৩ দুপুর ০২:২৯:৫২ (04-Nov-2026)
  • - ৩৩° সে:

মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী

৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪২:৫১

মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী
প্রতীকি ছবি

ডেস্ক রিপোর্ট: পোশাকশ্রমিকদের আন্দোলনের মুখে পুনর্গঠিত নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান পরিবর্তন করেছে সরকার। বোর্ড গঠনের মাত্র তিন দিনের মাথায় অবসরপ্রাপ্ত বিচারক শেখ আশফাকুর রহমানের পরিবর্তে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। নতুন চেয়ারম্যান হয়েছেন পিরোজপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ আজাদ সুবহানী।

৪ নভেম্বর বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

এদিকে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে পুনর্গঠিত মজুরি বোর্ডের প্রথম সভা আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সরকারের নানা কর্মসূচি

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন চেয়ারম্যানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে। পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ তৈরির লক্ষ্যে এ সভা আহ্বান করা হয়েছে।

এর আগে গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বাড়ানোর লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে সরকার। ওই দিন জারি করা প্রজ্ঞাপনে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে নিয়োগ দেওয়া হয়। মালিক ও শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য করা হয় বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে।

একই দিনে পৃথক প্রজ্ঞাপনে বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারকে নিয়োগ দেওয়া হয়।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির নেতার সাক্ষাৎ, সম্পর্ক জোরদারে আলোচনা

ছয় সদস্যের এই মজুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানের। তবে বোর্ড গঠনের তিন দিনের মাথায় তার পদত্যাগের পর নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আরও বাড়ল স্বর্ণের দাম
আরও বাড়ল স্বর্ণের দাম
৪ নভেম্বর ২০২৬ দুপুর ০২:২৩:২৬





শরীয়তপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত
শরীয়তপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত
৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৫৭:০৪

৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৭:৫৬