• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:২৯:২৫ (04-Nov-2026)
  • - ৩৩° সে:

ইকবাল সোবহান চৌধুরী আটক

৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২৭:১০

ইকবাল সোবহান চৌধুরী আটক
ইকবাল সোবহান চৌধুরী। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ৪ নভেম্বর বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিবিসি কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

ডিবি প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকের পর ইকবাল সোবহান চৌধুরীকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আরও পড়ুন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,১১৬ মামলা

এর আগে, গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়েছিল। সেদিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার জেদ্দা যাওয়ার কথা ছিল। তবে বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানোর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেকটা আড়ালে ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। ওই বছরের সেপ্টেম্বরে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে তিনি জাতীয় প্রেসক্লাবে উপস্থিত হন।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে ইকবাল সোবহান চৌধুরী দেশের সাংবাদিক সংগঠনগুলোর নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ডিবিসি নিউজের সভাপতির দায়িত্বে রয়েছেন।

আরও পড়ুন

সালাম মুর্শেদীর বিরুদ্ধে মামলা, পোশাক খাতে অস্থিরতায় উসকানির অভিযোগ

এছাড়াও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ফেনী-২ আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ইকবাল সোবহান চৌধুরী। তবে ওই নির্বাচনে জয়ী হতে পারেননি। পরবর্তী সময়ে শেখ হাসিনার সরকারে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী
ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২০:৪৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১১:৫১


ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,১১৬ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,১১৬ মামলা
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০৬:৫৯






বাংলা কিউআরে লেনদেন বেড়েছে চার গুণ
বাংলা কিউআরে লেনদেন বেড়েছে চার গুণ
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৫:১৫