ডেস্ক রিপোর্ট: খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও ব্যবসায়ী আব্দুস সালাম মুর্শেদীর বিরুদ্ধে শ্রম আদালতে মামলা হয়েছে। তার সংশ্লিষ্ট পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান অলিও অ্যাপারেলস লিমিটেডের বিরুদ্ধেও ঢাকার তৃতীয় শ্রম আদালতে শ্রমিকের পাওনা ও চাকরি সংক্রান্ত বিরোধে মামলা দায়ের করা হয়েছে।
মামলার নথিতে শ্রমিকের পাওনা, চাকরি সংক্রান্ত অভিযোগ এবং প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে।
শুধু তাই নয়, তার বিরুদ্ধে পোশাক খাতে অস্থিরতায় উসকানির অভিযোগও আলোচনায়।
এদিকে, সাম্প্রতিক সময়ে দেশের তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি ও উসকানি দেওয়ার অভিযোগে সরকারের বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে আব্দুস সালাম মুর্শেদীর নাম এসেছে। আব্দুস সালাম মুর্শেদীর এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন।
এছাড়াও আব্দুস সালাম মুর্শেদীর গার্মেন্টস ব্যবসার সঙ্গে তার পরিবারের একাধিক সদস্য জড়িত রয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন তার স্ত্রী চেয়ারম্যান শারমিন সালাম, পরিচালক হিসেবে মেয়ে ব্যারিস্টার শেরিন সালাম ঐশী এবং ছেলে ইশমাম সালাম।
এর আগে, গত ফেব্রুয়ারিতে কারাবন্দি সাবেক সংসদ সদস্য ও বাফুফের সাবেক সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও তার স্ত্রী সারমিন সালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ১ নভেম্বর রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। এছাড়া দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে গুলশানে দখল করা অবৈধ বাড়ি নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনায় আছেন সালাম মুর্শেদী ও তার পরিবার।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available