• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৪৬:৩৭ (05-Nov-2026)
  • - ৩৩° সে:

আজ মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৫০:৫০

আজ মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ৫ নভেম্বর বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে প্রথমে মোংলায় যাবেন তিনি।

মোংলা বন্দরে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন (সিআরসিসি) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন এবং শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

পরে মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২টি কন্টেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক সুবিধাদি উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

আরও পড়ুন

সকাল থেকে যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

দুপুরে হযরত খান জাহান আলীর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এরপর খুলনা জেলার উদ্দেশে সড়কপথে যাত্রা করবেন। যাবেন খুলনা সার্কিট হাউজে।

বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন টু এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন সরকার প্রধান।

এদিকে, তাকে স্বাগত জানাতে খুলনা নগরীর দেয়ালে দেয়ালে ফুটে উঠেছে দক্ষিণাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য আর সম্ভাবনার গল্প। নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। সফর শেষ করে আজই ঢাকায় ফিরবেন সরকার প্রধান।

আরও পড়ুন

মার্কিন নির্বাচনে দুই বাংলাদেশির জয়, অন্যদের কী অবস্থা?

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মোংলার পথে প্রধানমন্ত্রী
মোংলার পথে প্রধানমন্ত্রী
৫ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৪:৪৮

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
৫ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৩৭:৪৯






আজকের খেলার সূচি (৫ নভেম্বর ২০২৬)
আজকের খেলার সূচি (৫ নভেম্বর ২০২৬)
৫ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৫৯:২২

আজ মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আজ মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
৫ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৫০:৫০

আজকের রাশিফল (৫ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (৫ নভেম্বর ২০২৬)
৫ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৪০:৩০