• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৪৭:১২ (06-Nov-2026)
  • - ৩৩° সে:

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৫৮:১৭

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: ভারতীয় ভিসা প্রত্যাশীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে দেশটির হাইকমিশন। সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতে প্রবেশ করতে ইচ্ছুক সব বিদেশি নাগরিকের জন্য একটি বৈধ জাতীয় পাসপোর্ট এবং বিদেশে অবস্থিত ভারতীয় মিশন থেকে সংগৃহীত বৈধ ভিসাসহ আন্তর্জাতিক ভ্রমণ নথি থাকা বাধ্যতামূলক।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে। এখন থেকে সব ধরনের ভিসার আবেদনের সঙ্গে নির্ধারিত ফরম্যাটে ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ বা ভিসা অঙ্গীকারনামা জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত ফরম্যাটে ফর্ম জমা না দিলে ভিসার আবেদন গ্রহণ করা হবে না।

৫ নভেম্বর বৃহস্পতিবার হাইকমিশনের ভিসা সংক্রান্ত পোর্টালে এক জরুরি অ্যাডভাইজরিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

অ্যাডভাইজরিতে বলা হয়েছে, ভারতীয় ভিসার জন্য আবেদনকারীদের হাইকমিশনের নির্ধারিত লিংক থেকে ‘Visa Undertaking Form’ ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। এরপর পূরণ করা ফর্মটি স্ক্যান করে NIC Visa Application Portal-এ অনলাইন ভিসা আবেদনের সঙ্গে আপলোড করতে হবে।

হাইকমিশন জানিয়েছে, এ ক্ষেত্রে শুধু নির্ধারিত ফরম্যাটের ফর্মই গ্রহণযোগ্য হবে। অন্য কোনো ফরম্যাটে অঙ্গীকারনামা জমা দিলে আবেদন গ্রহণ করা হবে না।

সফলভাবে আবেদন সম্পন্ন ও জমা দেওয়ার পর, ওই আবেদনপত্রের যথাযথভাবে স্বাক্ষরিত প্রিন্ট কপি এবং প্রয়োজনীয় সহায়ক কাগজপত্রসহ সাক্ষাৎকারের নির্ধারিত দিনে সংশ্লিষ্ট ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে অথবা সরাসরি ভারতীয় মিশনে জমা দিতে হবে।

আরও পড়ুন

কারাগারে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে ৭ দফা নির্দেশনা

ফর্ম পূরণ ও অ্যাপয়েন্টমেন্ট শিডিউলের নির্দেশিকা অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন নির্দেশিকায় এবং গুরুত্বপূর্ণ কারিগরি তথ্য টেকনিক্যাল নির্দেশিকায় পাওয়া যাবে। এছাড়া ‘ভিসা এনকোয়ারি’ লিংকের মাধ্যমে ভিসার আবেদনের বর্তমান অবস্থা যাচাই করা যাবে। ভারতীয় ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট ভারতীয় মিশনের ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
৬ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৩১:৪২


ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৫৮:১৭


রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান
৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪১:৪৯


আজ সারাদেশে থাকতে পারে শুষ্ক আবহাওয়া
আজ সারাদেশে থাকতে পারে শুষ্ক আবহাওয়া
৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৩:৪৯


ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৫৪৪
ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৫৪৪
৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:০৯:০২

রমজান শুরুর তারিখ জানাল গালফ নিউজ
রমজান শুরুর তারিখ জানাল গালফ নিউজ
৬ নভেম্বর ২০২৬ সকাল ১১:৪৬:১৪