• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৬:৫৫ (08-Nov-2026)
  • - ৩৩° সে:

পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৫:১৯

পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের নতুন পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব পেয়েছেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। তাকে ২৯তম পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

৮ নভেম্বর রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসাদ আলম সিয়ামের বিদায় অনুষ্ঠান এবং সালাহউদ্দিন নোমানকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করে আসা আসাদ আলম সিয়াম বাংলাদেশের হাই কমিশনার দিল্লিতে যাচ্ছেন।

আরও পড়ুন

প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমাস্যার সমাধান সম্ভব নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০২৫ সালের জানুয়ারি থেকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করে আসা সালাহউদ্দিন নোমানকে ইতোমধ্যে সদরদপ্তরে ফিরিয়ে এনেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরেও সঙ্গী হয়েছিলেন তিনি।

জাতিসংঘে স্থায়ী প্রতিনিধির দায়িত্ব যাওয়ার আগে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন সালাহউদ্দিন নোমান।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মালদ্বীপকে হারিয়ে সেমিতে পাকিস্তান
মালদ্বীপকে হারিয়ে সেমিতে পাকিস্তান
৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৫০