• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৪৮:১৫ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

দেশের ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

১০ নভেম্বর ২০২৬ দুপুর ১২:০২:৩৭

দেশের ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্ক: গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শ্রমিক অসন্তোষসহ যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।

১০ নভেম্বর মঙ্গলবার বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুরে ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জ ও সংশ্লিষ্ট এলাকায় দুটি বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি

শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিশেষ নজরদারি ব্যবস্থা নিয়েছে বিজিবি। এ লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি বার্তায় আরও জানায়, শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দেউলিয়ার পথে চিত্রনায়ক অনন্ত জলিল!
দেউলিয়ার পথে চিত্রনায়ক অনন্ত জলিল!
১০ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২১:৪১

আজ শহিদ নূর হোসেন দিবস
আজ শহিদ নূর হোসেন দিবস
১০ নভেম্বর ২০২৬ দুপুর ০১:১০:৫১

সৌদির তেল পাইপলাইনে ফের হামলা
সৌদির তেল পাইপলাইনে ফের হামলা
১০ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৫৫:৫৪


ডাক বিভাগে চাকরির সুযোগ, আবেদন শুরু
ডাক বিভাগে চাকরির সুযোগ, আবেদন শুরু
১০ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৯:০৪