• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ দুপুর ০২:৪৮:৫৮ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

আজ শহিদ নূর হোসেন দিবস

১০ নভেম্বর ২০২৬ দুপুর ০১:১০:৫১

আজ শহিদ নূর হোসেন দিবস
শহিদ নূর হোসেন। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: আজ ১০ নভেম্বর শহিদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে নূর হোসেন স্বৈরাচারবিরোধী মিছিলে অংশগ্রহণকালে পুলিশের গুলিতে নিহত হন। নূর হোসেনের এই আত্মত্যাগ তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে আরো বেগবান করে।

১৯৮৭ সালের ১০ নভেম্বর ১৫ দল, ৭ দল ও ৫ দলের সচিবালয়ের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি ছিল। সেই কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত ছাত্র সংগঠনগুলোর সমর্থনে অবস্থান ধর্মঘট ঘেরাও কর্মসূচির রূপ লাভ করে।

স্বৈরশাসকের সব বাধাকে উপেক্ষা করে ১০ নভেম্বর সকাল থেকেই সচিবালয়ের চারদিকে আন্দোলনকারী ছাত্র-জনতার মিছিল আসতে শুরু করে। তখন তোপখানা রোডের মুখে পুলিশ বক্স পেরিয়ে শুরু হয় নূর হোসেনদের সাহসী মিছিল, সাহসী যুবক উদাম গায়ে লিখেছিল ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’।

আরও পড়ুন

আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

সমাবেশ শুরুর সঙ্গে সঙ্গে পুলিশ বেধড়ক লাঠিচার্জ, টিয়ারগ্যাস নিক্ষেপ করে। পল্টন তখন রণক্ষেত্র। এরই মধ্যে খবর আসে নূর হোসেন গুলিস্তানের জিরো পয়েন্টে পুলিশের গুলিতে শহিদ হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে।

তাদের আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চার করে। রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টের সেই স্থানটি পরবর্তী সময়ে ‘শহিদ নূর হোসেন চত্বর’ হিসেবে পরিচিতি পায়।

নূর হোসেনের আত্মদানের ধারাবাহিকতায় দেশের বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রসংগঠন, পেশাজীবী ও সাধারণ মানুষ স্বৈরাচারবিরোধী আন্দোলনে আরও সক্রিয় হয়ে ওঠে। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, রাজনৈতিক ঐক্য ও ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হন। এর মধ্য দিয়ে দেশে স্বৈরশাসনের শাসনের অবসান ঘটে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হয়।

আরও পড়ুন

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি

প্রতিবছর ১০ নভেম্বর বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসটি পালন করে। তার বুকে-পিঠে লেখা ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রতিবাদ, অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্রের আকাঙ্ক্ষার প্রতীক হয়ে রয়েছে।

গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সাধারণ মানুষের আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত শহিদ নূর হোসেন। তার আত্মত্যাগ দেশের নতুন প্রজন্মকেও গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাস স্মরণ করিয়ে দেয়। বাসস

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
১০ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৩৫:৩৬


নেত্রকোনায় ট্রেনে আগুন
নেত্রকোনায় ট্রেনে আগুন
১০ নভেম্বর ২০২৬ দুপুর ০২:০৭:১৫


হোয়াইট হাউস লকডাউন, গ্রেফতার ২
হোয়াইট হাউস লকডাউন, গ্রেফতার ২
১০ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫৫:২২





দেউলিয়ার পথে চিত্রনায়ক অনন্ত জলিল!
দেউলিয়ার পথে চিত্রনায়ক অনন্ত জলিল!
১০ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২১:৪১