অনলাইন ডেস্ক: প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে সরকারের চার সচিবের দায়িত্বে রদবদল আনা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত সচিব পদমর্যাদার এক কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। অন্য তিন সচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বদলি ও পদায়ন করা হয়েছে।
৯ নভেম্বর সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত পৃথক চারটি প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়ন করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞাকে পদোন্নতি দিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে।
এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সাবেক সচিব মো. দাউদ মিয়া। তিনি এর আগে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের দায়িত্বে ছিলেন।
অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত থাকা সচিব কানিজ মওলাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available