অনলাইন ডেস্ক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরে বাংলা নগর ও যাত্রাবাড়ী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। একই সঙ্গে থানা ২টির বর্তমান ওসিদের গোয়েন্দা পুলিশে (ডিবি) বদলি করা হয়েছে।
৯ নভেম্বর সোমবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজুকে ডিবির মিরপুর বিভাগে এবং শেরে বাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলামকে ডিবির ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।
অন্যদিকে ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের পুলিশ পরিদর্শক রুবেল হাওলাদারকে যাত্রাবাড়ী থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহিদুল ইসলামকে শেরে বাংলা নগর থানার নতুন ওসি করা হয়েছে।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available