অনলাইন ডেস্ক: ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটি কাটানোর সুযোগ রয়েছে সরকারি চাকরিজীবীদের। মহান বিজয় দিবসের সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই অবকাশের সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে এই সুযোগ কাজে লাগাতে হলে নিতে হবে বাড়তি মাত্র ১ দিনের ছুটি। এতে ১ দিনের ছুটি নিয়েই মিলতে পারে টানা ৪ দিনের অবসর। যদিও এই সুবিধা সবার জন্য নয়; বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের ছুটির বিষয়টি নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা ও সিদ্ধান্তের ওপর।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে বুধবার দেশজুড়ে সরকারি ছুটি থাকবে। আর ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার অফিস-আদালত খোলা থাকলেও এদিন ব্যক্তিগতভাবে ১ দিনের ছুটি নিতে পারলে সাপ্তাহিক ছুটিসহ টানা ৪ দিন অবকাশ যাপনের সুযোগ মিলবে। এতে কর্মব্যস্ত জীবনের বাইরে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ভ্রমণের পরিকল্পনাও করতে পারবেন চাকরিজীবীরা।
কারণ, ১৮ ডিসেম্বর শুক্রবার ও ১৯ ডিসেম্বর শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলেই ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হবে চাকরিজীবীদের জন্য।
তবে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের ক্ষেত্রে টানা ৪ দিনের ছুটি পাওয়ার বিষয়টি নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছুটির নিয়ম ও কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর। তাই সরকারি ছুটির সঙ্গে মিল রেখে সব বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা যে একইভাবে ৪ দিনের ছুটি ভোগ করতে পারবেন, তা নিশ্চিত নয়।
বছরের শেষ সময়ে অনেকেই পরিবার-পরিজনকে নিয়ে ঘুরতে যাওয়া কিংবা ব্যক্তিগত পরিকল্পনা বাস্তবায়নের জন্য অবসর খোঁজেন। সে ক্ষেত্রে ডিসেম্বরের এই ছুটির সুযোগ তাদের পরিকল্পনায় বাড়তি সুবিধা এনে দিতে পারে।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available