• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৭:২৮ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

১০ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৫:১১

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্ক যাওয়ার পথে ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে তাঁকে ভিভিআইপি মর্যাদায় গ্রহণ করে রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ইস্তাম্বুল বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকের হাকতানকাচমাজ।

১০ নভেম্বর মঙ্গলবার তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে একই দিন সকাল সাড়ে সাতটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সফরসঙ্গীদের নিয়ে রওনা হন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক সব মামলা প্রত্যাহার করা হবে: আইনমন্ত্রী

ইস্তাম্বুল বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় বেলা ২টা ৫৫ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের আরেকটি সংযোগ ফ্লাইটে সম্মেলন নগরী আন্তালিয়ার উদ্দেশে যাত্রা করেন তিনি।

সফরসূচি অনুযায়ী, আগামীকাল ১১ নভেম্বর বুধবার জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া বিশ্বমঞ্চে আয়োজিত এই সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




লীগকে আর কোনো ছাড় নয়: আব্দুল কাদের
লীগকে আর কোনো ছাড় নয়: আব্দুল কাদের
১০ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:৫০