• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৫৪:৩৬ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে: জয়সোয়াল

১০ নভেম্বর ২০২৬ রাত ০৮:২৩:৪০

শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে: জয়সোয়াল
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার প্রস্তুতি হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন এবং তাঁর প্রত্যর্পণের বিষয়টিকে কারিগরি ও আইনি প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছে ভারত। একই সঙ্গে এ সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে দিল্লি।

১০ নভেম্বর মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন বাংলাদেশে প্রত্যাখ্যাত হওয়ার সংবাদ এবং দুই দেশের সম্ভাব্য কনস্যুলার আলোচনায় এ বিষয়ে কথা হবে কি না—এমন প্রশ্নে জয়সোয়াল বলেন, ‘আমরা আগেও বলেছি, এটি সম্পূর্ণ একটি আইনি বিষয়। আইন অনুযায়ী বিষয়টি এগোবে এবং সেভাবেই এর সমাধান করা হবে।’

আরও পড়ুন

ঠিকাদার উপহার দিলে সেটা ঘুষ নয়: মীর শাহে আলম

পাসপোর্ট ছাড়া কাউকে প্রত্যর্পণ করা সম্ভব কি না বা প্রত্যর্পণের ক্ষেত্রে পাসপোর্ট থাকা বাধ্যতামূলক কি না—এমন এক কারিগরি প্রশ্নের জবাবে জয়সোয়াল জানান, ‘এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের প্রয়োজন হয়—এটি সাধারণ অনুধাবন। তবে আপনি একটি টেকনিক্যাল বিষয় জানতে চেয়েছেন। এটি সম্পূর্ণ আইনি বিষয় এবং আইন মেনেই এর সুরাহা হবে।’

শেখ হাসিনাকে দেশে ফেরাতে তাঁর আইনজীবীরা পাসপোর্ট ও এনআইডির আবেদন জানিয়ে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠানোর বিষয়ে জানতে চাওয়া হলে মুখপাত্র বলেন, ‘এই প্রশ্নটি মূলত আপনার বাংলাদেশ হাইকমিশনকে করা উচিত। তারা এ বিষয়ে তাদের অবস্থান বা তথ্য জানাতে পারবে।’

ব্রিফিংয়ে ভারতের একাধিক সাংবাদিক বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনাকে ফেরত পাঠানো সংক্রান্ত বাংলাদেশ সরকারের কূটনৈতিক আবেদনের বিষয়ে বারবার প্রশ্ন উত্থাপন করেন। প্রতিবারই নিজের বক্তব্য পুনর্ব্যক্ত করে জয়সোয়াল জানান, বিষয়টিকে একটি আইনি প্রক্রিয়া হিসেবেই আইন অনুযায়ী মোকাবিলা করা হবে।

আরও পড়ুন

কর্মপরিবেশ উন্নতকরণ ও জনস্বার্থে দক্ষতা বৃদ্ধির আহ্বান কানিজ মওলার

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, শেখ হাসিনার আইনজীবীরা গত সোমবার দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এ সংক্রান্ত আবেদনপত্র জমা দিয়েছেন। শেখ হাসিনা বাংলাদেশে ফেরার পরিকল্পনা হিসেবেই এই স্পষ্ট পদক্ষেপ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে যান এবং বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
১০ নভেম্বর ২০২৬ রাত ০৯:২২:৩৮