• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৫৪:৩৬ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

দেশের ভেতরে-বাইরে সম্মিলিত ভাবে ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০ নভেম্বর ২০২৬ রাত ০৮:৩৪:১৯

দেশের ভেতরে-বাইরে সম্মিলিত ভাবে ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: দেশের ভেতরে ও বাইরে থেকে সম্মিলিতভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের ভেতরে স্থানীয় সহযোগীদের নিয়ে এবং সীমান্তের ওপার থেকে উৎসাহ পেয়ে এই ষড়যন্ত্র করছে। তবে এ বক্তব্যে তিনি বিরোধী দলকে সরাসরি ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ত করেননি।

১০ নভেম্বর মঙ্গলবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় উপনেতার বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন

ঠিকাদার উপহার দিলে সেটা ঘুষ নয়: মীর শাহে আলম

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সবচেয়ে বড় রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত তৈরি পোশাকশিল্পকে অস্থিতিশীল করার জন্য দেশের বাইরে থেকে একটি নীলনকশা তৈরি করা হয়েছিল। দেশের ভেতরের কিছু মানুষের সহযোগিতায় তা বাস্তবায়নের চেষ্টা হয়।

তিনি বলেন, শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও অস্থিরতা মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনী ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করেছে। পুলিশ, শিল্প পুলিশ, বিজিবিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করেছে। মালিক, শ্রমিক সংগঠন ও বিভিন্ন ফেডারেশনের সঙ্গে একাধিকবার আলোচনা করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের ভেতরে কিংবা বাইরে থেকে কোনো ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

আরও পড়ুন

কর্মপরিবেশ উন্নতকরণ ও জনস্বার্থে দক্ষতা বৃদ্ধির আহ্বান কানিজ মওলার

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
১০ নভেম্বর ২০২৬ রাত ০৯:২২:৩৮