• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৪৮:৩৪ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

তারেক রহমান-এরদোয়ান বৈঠক: প্রতিরক্ষা, বাণিজ্য ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

১১ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২৮:৫১

তারেক রহমান-এরদোয়ান বৈঠক: প্রতিরক্ষা, বাণিজ্য ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রেসিডেন্ট এরদোয়ান। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ১০ নভেম্বর মঙ্গলবার আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে দ্বিপক্ষীয় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘ সম্মেলন (কপ-৩১) উপলক্ষে তুরস্কের আনতালিয়ায় রাষ্ট্র ও সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলন শুরুর আগের দিন সন্ধ্যায় এই বৈঠকটি হয়।

এতে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসন, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতে অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ও আলোচনায় গুরুত্ব পায়।

আরও পড়ুন

তুর্কি ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা উল্লেখ করেন। তিনি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার অগ্রগতির প্রশংসা করেন। একই সঙ্গে কপ-৩১ সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান।

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করার পাশাপাশি যৌথ বিনিয়োগের ওপরও গুরুত্বারোপ করেন। এছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ আলোচনার ওপর জোর দেন।

আরও পড়ুন

বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে আইজিপির কড়া নির্দেশ

জ্বালানি ও খনিজ সম্পদ খাতে অংশীদারত্ব

জ্বালানি নিরাপত্তা ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরু

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী।

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের অব্যাহত সমর্থন কামনা

রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের ধারাবাহিক সমর্থনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা দেওয়ায় দেশটিকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন

ঠিকাদার উপহার দিলে সেটা ঘুষ নয়: মীর শাহে আলম

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ লক্ষ্যে আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গাদের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আজকের রাশিফল (১১ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (১১ নভেম্বর ২০২৬)
১১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:০২:১৬