• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৪৮:১০ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

জানুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে শেষ হবে আলোচনা: অর্থমন্ত্রী

১১ নভেম্বর ২০২৬ রাত ০৮:০১:২১

জানুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে শেষ হবে আলোচনা: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক:  অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বিভিন্ন ইস্যুতে আলোচনা চলমান রয়েছে এবং আগামী জানুয়ারির মধ্যে এসব বিষয়ে অগ্রগতির আশা সরকারের’।

১১ নভেম্বর বুধবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভবনে সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী।

আমির খসরু বলেন, ‘আইএমএফের সঙ্গে আলোচনা ও কার্যক্রম বিষয়ে কাজ করছে দুপক্ষের ওয়ার্কিং গ্রুপ। আলোচনা হচ্ছে একাধিক বিষয়ে।’ আগামী জানুয়ারির মধ্যে এসব আলোচনার অগ্রগতি জানা যাবে আশা অর্থমন্ত্রীর।

আরও পড়ুন

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য

অর্থমন্ত্রী বলেন, ‘এটি একটি সমন্বিত কর্মসূচি। এর আওতায় বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইসলামী উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগীর সঙ্গে সরকারের কার্যক্রম রয়েছে। এছাড়া বিভিন্ন বন্ডের মাধ্যমে অর্থায়নের বিষয়টিও বিবেচনায় রয়েছে।’

এনবিআরের কাঠামোগত সংস্কারও গুরুত্ব পেয়েছে আইএমএফের সঙ্গে আলোচনায়। রাজস্ব নীতি প্রণয়ন ও রাজস্ব আহরণের দায়িত্ব পৃথক করার মাধ্যমে সংস্থাটির কার্যক্রমে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ সংস্কারের লক্ষ্য রাজস্ব প্রশাসনের দক্ষতা ও জবাবদিহি বাড়ানো। তবে এ বিষয়ে জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত বা বাস্তবায়নের সময়সীমা নিয়ে কিছু জানাননি অর্থমন্ত্রী।

রাজস্ব আদায় ও লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়েও আশাবাদী অর্থমন্ত্রী। বললেন, অর্থবছরের প্রথম প্রান্তিক পার হয়েছে। সামনের দিনগুলোয় পরিস্থিতির উন্নতি হবে এবং দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে রাজস্ব আদায়ে গতি আসবে বলে আশা অর্থমন্ত্রীর। নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভবেরও আশা দেখছেন তিনি। ‘সবকিছু ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে। তবে এর প্রভাব দৃশ্যমান হতে কিছুটা সময় লাগবে’— যোগ করেন অর্থমন্ত্রী।

আরও পড়ুন

৭ এএসপিকে বদলি

সরকারি ব্যয় ও উন্নয়ন প্রকল্প হিসাব-নিকাশ করেই বাস্তবায়ন হচ্ছে দাবি অর্থমন্ত্রীর। ‘জনগণের করের টাকার অপচয় রোধ এবং ব্যয়ের বিপরীতে সুফল নিশ্চিতকে বিবেচনায় নিচ্ছে সরকার।’

জনগণের করের টাকার প্রতিটি পয়সা খরচের ক্ষেত্রে মূল্য সংযোজন থাকতে হবে। বিনিয়োগের বিপরীতে সুফল বা রিটার্ন আসতে হবে এবং সৃষ্টি হতে হবে কর্মসংস্থানও। এসব বিষয় বিবেচনায় নিয়েই প্রকল্প বাস্তবায়ন ও সরকারি ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রেখেই এগোচ্ছে সরকার-যোগ করেন অর্থমন্ত্রী।
এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




৭ এএসপিকে বদলি
৭ এএসপিকে বদলি
১১ নভেম্বর ২০২৬ রাত ০৮:৫৬:১৩






৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম
৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম
১১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:২১