• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ রাত ১০:৪৪:১৭ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য

১১ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৬:২৭

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি খাতে নিজস্ব সম্পদের সদ্ব্যবহার, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং পোশাক শিল্পের মতো মূল অর্থনৈতিক চালিকাশক্তিকে নীতিগত সহায়তা দিতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

মাহ্দী আমিন বলেন, জ্বালানি রূপান্তরকে উৎসাহিত করতে সরকার ইতোমধ্যে একাধিক নীতিগত সহায়তা প্রদান শুরু করেছে। এর অংশ হিসেবে বাজেটে সৌরবিদ্যুৎ প্রকল্প ও সোলার প্যানেল উৎপাদনের ক্ষেত্রে বিশেষ কর অব্যাহতি এবং বাড়তি সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। কেবল বিদ্যুৎ উৎপাদন নয়, বরং একটি স্বয়ংসম্পূর্ণ সরবরাহ ব্যবস্থা ও শক্তিশালী ভ্যালু চেইন গড়ে তোলাই সরকারের লক্ষ্যে।

১১ নভেম্বর বুধবার সকালে রাজধানীর হোটেল রেঁনেসায় গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত ‘সাসটেইনেবিলিটি ডে ২০২৬: নিউ ফ্রন্টিয়ার্স ফর গ্রোথ’ শীর্ষক সম্মেলনে মাহ্দী আমিন এসব কথা বলেন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশে নিজস্ব গ্যাস কূপ অনুসন্ধান, নতুন এফএসআরইউ স্থাপন এবং কয়লার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলমান রয়েছে। আন্তর্জাতিক অংশীদারদের কারিগরি দক্ষতাকে কাজে লাগিয়ে এবং আমদানির ওপর স্থায়ী নির্ভরশীলতা কমিয়ে নিজস্ব সম্পদের মাধ্যমে টেকসই জ্বালানি নিরাপত্তা সুসংহত করাই বর্তমান নীতি।

অবকাঠামোগত উন্নয়ন ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে সরকার টেকসই জ্বালানি ব্যবস্থার একটি সুস্পষ্ট রূপকল্প নির্ধারণ করে কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন।

তিনি বলেন, নবায়নযোগ্য ও পুনর্ব্যবহারযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়ানোকে সরকার এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, যার মধ্যে সৌরবিদ্যুৎ অন্যতম। এই লক্ষ্যে বাস্তবায়নে দ্রুত সময়ের মধ্যে সৌরবিদ্যুৎ খাত থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে সরকার কাজ করছে।

আরও পড়ুন

৭ এএসপিকে বদলি

সৌরবিদ্যুতের পাশাপাশি বর্জ্যকে সম্পদে রূপান্তরের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন উপদেষ্টা। তিনি জানান, শিল্পবর্জ্য, অপরিশোধিত পানি ও রাসায়নিক বর্জ্যকে কার্যকর উপযোগিতায় রূপান্তর করে তা থেকে বিদ্যুৎ, গ্যাস ও পুনর্ব্যবহারযোগ্য পানি উৎপাদন করা সম্ভব।

মাহ্দী আমিন বলেন, বর্জ্যকে কেবল ফেলে দেওয়া বা অপসারণের মধ্যে সীমাবদ্ধ না রেখে অর্থনৈতিক সম্পদে রূপান্তর করাই বৈশ্বিক আধুনিক পদ্ধতি। পরিবেশবান্ধব এই রূপান্তর প্রক্রিয়া দেশের প্রতিটি শিল্পখাতে সফলভাবে সন্নিবেশিত করার ওপর তিনি আহ্বান জানান।

পোশাক খাত দেশের অর্থনীতির মূল প্রাণশক্তি

আরও পড়ুন

জানুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে শেষ হবে আলোচনা: অর্থমন্ত্রী

মাহ্দী আমিন বলেন, এই খাতের ঐতিহাসিক উত্তরাধিকার নিয়ে সরকার অত্যন্ত গর্বিত। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে এই খাতের সূচনা হয়েছিল। শিল্প বিকাশ ও সুরক্ষায় সেই নীতিগত সুবিধার সমৃদ্ধ ঐতিহ্যকে ধারণ করেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, সামষ্টিক অর্থনীতির অগ্রগতি ধরে রাখতে হলে পোশাক পণ্যের বৈচিত্র্য আনয়ন এবং এর পাশাপাশি অন্যান্য সম্ভাবনাময় রপ্তানি খাতের বিকাশ ঘটাতে হবে। বৈশ্বিক মানদণ্ড অনুসরণ, আধুনিক প্রযুক্তি ও সৃজনশীলতার মাধ্যমে শিল্পকে স্বাবলম্বী করে তুলতে সরকার সব ধরনের নীতি সহায়তা অব্যাহত রাখবে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার মান অর্থবহ ও মর্যাদাপূর্ণ করার ওপর জোর দেন মাহ্দী আমিন। এছাড়া পোশাক শিল্পে লাখ লাখ নারীর অংশগ্রহণের মাধ্যমে সূচিত ঐতিহাসিক নারী ক্ষমতায়নের ধারাকে টেকসই করতে তাদের উপযুক্ত পরিবেশ ও অধিকার সুরক্ষার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন

নতুন ৩৫টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে : বিমানমন্ত্রী

৩০০টি ‘লিড সার্টিফাইড’ পরিবেশবান্ধব সবুজ কারখানা বিশ্বের পথপ্রদর্শক

তৈরি পোশাক খাতের চমৎকার পরিবেশবান্ধব পরিবর্তনের চিত্র তুলে ধরে মাহ্দী আমিন জানান, এককভাবে শুধু পোশাক খাতেই বাংলাদেশে আজ প্রায় ৩০০টি ‘লিড সার্টিফাইড’ পরিবেশবান্ধব সবুজ কারখানা গড়ে উঠেছে। বিশ্বমঞ্চে সৃজনশীলতা, পরিবেশবান্ধব রূপান্তর এবং কাঠামোগত সক্ষমতার দিক থেকে এসব কারখানা বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে ও বিশ্বকে পথ দেখাচ্ছে।

সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে সরকার

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

সুশাসন ও প্রাতিষ্ঠানিক রূপান্তরের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার আইনের শাসন, সামাজিক সুবিচার ও সাম্যভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে। বন্দর থেকে শুল্ক ব্যবস্থা পর্যন্ত প্রতিটি সেবা প্রদানকারী সংস্থাকে সময়োপযোগী সংস্কার ও সুনির্দিষ্ট জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে।

পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে মাহ্দী আমিন বলেন, উন্নয়নের নামে অতীতে নির্বিচারে বৃক্ষনিধন ও পরিবেশ ধ্বংসের ক্ষত কাটিয়ে উঠতে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যুগান্তকারী জাতীয় অঙ্গীকার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, বৈশ্বিক বাজারে ‘মেড ইন বাংলাদেশ’ পোশাকের সাফল্যের পেছনে রয়েছে এ দেশের মেহনতি মানুষের চার-পাঁচ দশকের ত্যাগ ও অধ্যবসায়।

টেকসই উন্নয়নের ৪ স্তম্ভ বাস্তবায়নে সবাইকে একতাবদ্ধ হওয়ার আহ্বান

সরকারের টেকসই উন্নয়নের পথনকশার মূল চারটি স্তম্ভের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, পরিবেশের সুরক্ষা, ব্যক্তির ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা, নতুন সম্ভাবনাময় শিল্পের বিকাশ এবং সুশাসন ও জবাবদিহিমূলক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা। এই লক্ষ্য অর্জনে উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক অংশীদার এবং বেসরকারি খাতকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

টেকসই উন্নয়ন বা 'সাসটেইনেবিলিটি'কে যেকোনো দেশের সামগ্রিক উন্নয়ন অগ্রযাত্রার অপরিহার্য শর্ত হিসেবে উল্লেখ করে এ খাতে বাংলাদেশের বেসরকারি খাতের অগ্রগামী ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেন, শিল্প খাতের দিকে তাকালে স্পষ্টভাবে দেখা যায় আমাদের বেসরকারি খাত বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে এই টেকসই অগ্রযাত্রায় নেতৃত্ব দিচ্ছে।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান, ঢাকাস্থ নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন প্রমুখ।

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







৭ এএসপিকে বদলি
৭ এএসপিকে বদলি
১১ নভেম্বর ২০২৬ রাত ০৮:৫৬:১৩