• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৪৭:০৫ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

এরদোয়ানের দেওয়া নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

১২ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২৩:৫২

এরদোয়ানের দেওয়া নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ উপলক্ষে বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তাঁর স্ত্রী এমিনে এরদোয়ানের আমন্ত্রণে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে নৈশভোজে যোগ দেন তিনি।

স্থানীয় সময় ১১ নভেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় সম্মেলনের গ্রিন জোনে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। কপ-৩১ সম্মেলনে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনতালিয়ায় আসা রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে এ সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করা হয়।

নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান বিভিন্ন দেশের শীর্ষ নেতা এবং তাঁদের জীবনসঙ্গীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তাঁদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপচারিতা হয়।

আরও পড়ুন

রাজধানীতে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, আটক ২

এর আগে বুধবার সকালে কপ-৩১ সম্মেলনের মূল ভেন্যুতে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান আয়োজকেরা। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী পর্বের আগে লিডার্স লাউঞ্জে সমবেত বিশ্বনেতাদের সঙ্গে সংক্ষিপ্ত ও অনানুষ্ঠানিক আলোচনায় অংশ নেন তিনি। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়।

এর আগে ১০ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় আনতালিয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে অনুষ্ঠিত ওই উচ্চপর্যায়ের বৈঠকে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে তুরস্কের রাজনৈতিক ও মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

এ ছাড়া বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় যৌথ অংশীদারত্ব জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

কপ-৩১ সম্মেলনের বিভিন্ন অধিবেশনে সক্রিয় অংশগ্রহণ এবং বিশ্বনেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা আরও জোরালো হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুন

আজ যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আজ ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে
আজ ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে
১২ নভেম্বর ২০২৬ সকাল ০৯:০৭:২১


আজকের রাশিফল (১২ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (১২ নভেম্বর ২০২৬)
১২ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৫৪:২৫