• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ সকাল ১১:৪৯:২১ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান তথ্য অধিদপ্তরের

১২ নভেম্বর ২০২৬ সকাল ১০:১১:৩৭

প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান তথ্য অধিদপ্তরের

ডেস্ক রিপোর্ট: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর একটি বক্তব্য নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে স্পষ্টীকরণ দিয়েছে তথ্য অধিদপ্তর। অধিদপ্তরের তথ্যবিবরণীতে বলা হয়েছে, প্রতিমন্ত্রীর বক্তব্যকে উপহারের আড়ালে ঘুষ লেনদেনের বৈধতা দেওয়ার প্রচেষ্টা হিসেবে তুলে ধরা অসত্য ও বিভ্রান্তিকর।

১২ নভেম্বর বৃহস্পতিবার তথ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক তথ্যবিবরণীতে এ স্পষ্টীকরণ দেওয়া হয়।

এতে বলা হয়, গত ১১ নভেম্বর প্রকাশিত টিআইবির সংবাদ বিজ্ঞপ্তিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে যে মূল্যায়ন করা হয়েছে, তা মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রীর বক্তব্যকে উপহারের মোড়কে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা হিসেবে উল্লেখ করা হয়েছে, যা অসত্য ও বিভ্রান্তিকর।

আরও পড়ুন

গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

তথ্যবিবরণীতে জানানো হয়, প্রতিমন্ত্রী তাঁর আনুষ্ঠানিক বক্তব্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিয়োগপ্রাপ্ত সহকারী প্রকৌশলীদের সরকারি উন্নয়নকাজের মান বজায় রেখে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার নির্দেশনা দিয়েছিলেন। ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে থেকে কাজের মান যাচাই করে ঠিকাদারদের বিল পরিশোধের তাগিদ দেন তিনি। পাশাপাশি সরকারি ক্রয় ও কেনাকাটার ক্ষেত্রে পিপিআর ও পিপিও কঠোরভাবে অনুসরণের নির্দেশনাও দেওয়া হয়।

তবে প্রতিমন্ত্রীর মূল বক্তব্যের বাইরে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের সঙ্গে তাঁর অনানুষ্ঠানিক আলাপচারিতার কিছু বক্তব্য বিভিন্ন প্রচারমাধ্যমে ছড়িয়ে দিয়ে একটি মহল বক্তব্যকে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়েছে বলে তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, প্রতিমন্ত্রীর বক্তব্যকে ঘুষ লেনদেনের বৈধতা দেওয়ার সঙ্গে তুলনা করা কেবল অনভিজ্ঞতাপ্রসূত নয়, বরং এটি সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের প্রতি এক ধরনের রাজনৈতিক অপপ্রচার।

আরও পড়ুন

রাজধানীতে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, আটক ২

তথ্যবিবরণীতে জানানো হয়, গত ১১ নভেম্বর বুধবার সকালে এলজিইডি ভবনে পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী ও প্রকৌশলীদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় প্রতিমন্ত্রী আগের দিনের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে তিনি অনানুষ্ঠানিক বক্তব্যগুলো প্রত্যাহার করেছেন এবং এসব বক্তব্যের সঙ্গে সরকারের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা নেই বলেও উল্লেখ করেছেন।

সরকার সব সময় স্বচ্ছতা, জবাবদিহি এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী বলে তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়। দায়িত্বশীল পদে থেকে কোনো ধরনের বৈধ প্রক্রিয়ার বাইরে অবৈধ সুবিধা গ্রহণের সুযোগ নেই বলেও জানানো হয়েছে।

এ অবস্থায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে দুর্নীতি দমনে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। সরকারি কাজে দুর্নীতি দূর করে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করা হয়েছে।

আরও পড়ুন

আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন সংলাপে অগ্রগতি
আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন সংলাপে অগ্রগতি
১২ নভেম্বর ২০২৬ সকাল ১১:০৬:৩৫



ফের কমলো স্বর্ণের দাম
ফের কমলো স্বর্ণের দাম
১২ নভেম্বর ২০২৬ সকাল ১০:৪২:১৩