• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৫৩:৪১ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

ঢাকা-পাবনা রুটে দুই নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু

১২ নভেম্বর ২০২৬ সকাল ১১:৪৯:৫১

ঢাকা-পাবনা রুটে দুই নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু
প্রতীকি ছবি

ডেস্ক রিপোর্ট: ঢাকা-পাবনা রুটে চালু হতে যাওয়া নতুন দুটি আন্তঃনগর ট্রেন ‘পাবনা প্রভাতী’ ও ‘পাবনা গোধূলি’র টিকিট বিক্রি শুরু হয়েছে। ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। প্রথম দফায় আগামী ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট কেনা যাচ্ছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, পাবনা থেকে ঢাকাগামী ট্রেনের সাধারণ আসনের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪২৫ টাকা। এর সঙ্গে অনলাইন টিকিট বিক্রির মাধ্যম সহজের সার্ভিস চার্জ ২০ টাকা যুক্ত হয়ে মোট মূল্য দাঁড়াচ্ছে ৪৪৫ টাকা।

এর আগে ১১ নভেম্বর বুধবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে জানান, ১২ নভেম্বর সকাল ৮টা থেকে ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট বিক্রি শুরু হবে। পরবর্তী সময়ে প্রতিটি যাত্রার টিকিট নির্ধারিত নিয়ম অনুযায়ী যাত্রার ১০ দিন আগে অনলাইনে পাওয়া যাবে।

আরও পড়ুন

রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ নভেম্বর পাবনা-ঢাকা রুটে নতুন দুটি আন্তঃনগর ট্রেনের উদ্বোধন করা হবে। এদিন বিকেল সাড়ে ৪টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে একটি বিশেষ ট্রেন পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

তবে উদ্বোধনী ও বিশেষ যাত্রার টিকিট অনলাইনে পাওয়া যাবে না। এসব টিকিট পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে সংগ্রহ করতে হবে। বিশেষ এই যাত্রায় ট্রেনটি পাবনা ও ঢাকার মধ্যবর্তী সময়ে শুধু ঈশ্বরদী স্টেশনে বিরতি দেবে।

নিয়মিত বাণিজ্যিক চলাচল শুরু হবে ২০ নভেম্বর থেকে। ওই দিন ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ পাবনার উদ্দেশে ছেড়ে যাবে। অন্যদিকে, ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

আরও পড়ুন

ডিসেম্বরের আগেই বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর আশা করছে সরকার

নিয়মিত চলাচলের সময় ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডিএমপির নিয়মিত অভিযানে একদিনে গ্রেফতার ৪৮৪
ডিএমপির নিয়মিত অভিযানে একদিনে গ্রেফতার ৪৮৪
১২ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১৪:২৮