• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৪৮:২৯ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

প্রায় ৩ লাখ টন সার কিনবে সরকার

১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০৬:১৫

প্রায় ৩ লাখ টন সার কিনবে সরকার
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: কৃষি খাতে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সার কিনবে সরকার। ইউরিয়া, ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) ও ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সারসহ মোট ২ লাখ ৯৫ হাজার টন সার কেনার পৃথক প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে।

১২ নভেম্বর বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৩তম সভায় প্রস্তাবগুলোর অনুমোদনের সুপারিশ করা হয়।

মোট সার কেনার মধ্যে রয়েছে- ১ লাখ ৫৫ হাজার টন ইউরিয়া, ৮০ হাজার টন ডিএপি এবং ৬০ হাজার টন টিএসপি।

আরও পড়ুন

দেশের উন্নয়ন সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

প্রস্তাব অনুযায়ী, কৃষি মন্ত্রণালয় মরক্কোর প্রতিষ্ঠান ওসিপি নিউট্রিক্রপস এস.এ থেকে সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির আওতায় ১০ম লটের ৩০ হাজার টন টিএসপি সার আমদানির প্রস্তাব করেছে। এতে ব্যয় ধরা হয়েছে ২৪৪ কোটি ১৮ লাখ টাকা। প্রতি টনের দাম পড়বে ৬৫৬ দশমিক ৬৭ মার্কিন ডলার।

একই প্রতিষ্ঠান থেকে ১১তম লটের আরও ৩০ হাজার টন টিএসপি সার আমদানির প্রস্তাব করা হয়েছে। এতে ধরা হয়েছে ২৪৪ কোটি ৯৪ লাখ টাকা। প্রতি টনের দাম ধরা হয়েছে ৬৫৬ দশমিক ৩৩ ডলার।

এ ছাড়া একই প্রতিষ্ঠান থেকে ঐচ্ছিক ৬ষ্ঠ লটের ৪০ হাজার টন এবং নিশ্চিত ৮ম লটের আরও ৪০ হাজার টন ডিএপি সার আমদানির প্রস্তাব করা হয়েছে। প্রতিটি চালানের জন্য ব্যয় ধরা হয়েছে ৪২৩ কোটি ৭৯ লাখ টাকা। প্রতি টনের দাম পড়বে ৮৫১ দশমিক ৬৭ ডলার।

আরও পড়ুন

পোশাক শ্রমিকদের ৩০ টাকা দরে চাল দিবে সরকার

এছাড়া শিল্প মন্ত্রণালয় সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৯ম লটে (ঐচ্ছিক প্রথম লট) ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব করেছে। এতে ব্যয় হবে ২১৪ কোটি টাকা। প্রতি টনের দাম ধরা হয়েছে ৪৩২.৫০ ডলার।

একই প্রতিষ্ঠান থেকে ১০ম লটে (ঐচ্ছিক দ্বিতীয় লট) আরও ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ২১৪ কোটি ৪ লাখ টাকা। প্রতি টনের দাম পড়বে ৪৩০.৮৩ ডলার।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব থেকে ৪৫ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ২৮৯ কোটি ৯৩ লাখ টাকা। প্রতি টনের দাম পড়বে ৫১৯.১৭ ডলার।

আরও পড়ুন

শেখ হাসিনা ও ফ্যাসিবাদের বিচার তাদেরই তৈরি আইনে হবে: শাহে আলম

পাশাপাশি বাংলাদেশের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাব করা হয়েছে। এতে ব্যয় হবে ১৫৩ কোটি ৯ লাখ টাকা। ব্যাগিং চার্জ প্রতি টনে ৫ ডলারসহ প্রতি টনের দাম ধরা হয়েছে ৪১০.৮৭৫ ডলার।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৬:২৮


ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ
ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ
১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩১:৪৩



পোশাক শ্রমিকদের ৩০ টাকা দরে চাল দিবে সরকার
পোশাক শ্রমিকদের ৩০ টাকা দরে চাল দিবে সরকার
১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০৪:২২