• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫২:৪৪ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

পোশাক শ্রমিকদের ৩০ টাকা দরে চাল দিবে সরকার

১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০৪:২২

পোশাক শ্রমিকদের ৩০ টাকা দরে চাল দিবে সরকার

ডেস্ক রিপোর্ট: পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। তাদের খাদ্য ব্যয় কিছুটা কমাতে ৩০ টাকা দরে চাল বিক্রির পরিকল্পনা নিয়েছে। কর্মসূচির আওতায় একজন শ্রমিক মাসে ১০ কেজি চাল কিনতে পারবেন।

কর্মসূচি বাস্তবায়নে চলতি ২০২৬-২৭ অর্থবছরের সংশ্লিষ্ট বাজেট খাত থেকে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ সচিবের কাছে চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

প্রস্তাব অনুযায়ী, একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজির দাম হবে ৩০ টাকা।

আরও পড়ুন

বাংলাদেশে কপ সম্মেলন আয়োজনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রাথমিকভাবে ঢাকা মহানগর, ঢাকার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম মহানগরীসহ বিভিন্ন শ্রমঘন শিল্পাঞ্চলে এ কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

পোশাকশিল্পের শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ প্রতি শুক্রবার ৭৫টি খোলা ট্রাকের মাধ্যমে প্রতি ট্রাকে ৫ টন চাল হিসাবে মোট ৩৭৫ টন চাল শ্রমিকদের মধ্যে বিক্রয় করা হবে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৬:২৮


ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ
ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ
১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩১:৪৩