• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ সকাল ১১:৪৯:৫০ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

আজ থেকেই ৩০ টাকা কেজি চাল পাচ্ছেন পোশাক শ্রমিকরা

১৩ নভেম্বর ২০২৬ সকাল ১০:১৪:২৩

আজ থেকেই ৩০ টাকা কেজি চাল পাচ্ছেন পোশাক শ্রমিকরা

ডেস্ক রিপোর্ট: তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) কর্মসূচি চালু করছে সরকার। আজ ১৩ নভেম্বর শুক্রবার থেকে প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে এ কর্মসূচির আওতায় ট্রাকের মাধ্যমে চাল বিক্রি শুরু হবে।

খাদ্য ব্যয় কমানো এবং শ্রমিকদের সাশ্রয়ী মূল্যে চাল কেনার সুযোগ করে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় তৈরি পোশাকশিল্পে কর্মরত প্রত্যেক শ্রমিক মাসে ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।

নির্ধারিত সময় অনুযায়ী, প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত ট্রাকে চাল বিক্রি করা হবে। তবে চালের মজুত থাকা সাপেক্ষে এ কার্যক্রম পরিচালিত হবে।

আরও পড়ুন

দেশে সারের মজুত ছাড়াল ১৬ লাখ মেট্রিক টন

চাল কেনার সময় শ্রমিকদের নিজ নিজ পোশাক কারখানার পরিচয়পত্র দেখাতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টার রোলে শ্রমিকদের স্বাক্ষর নেওয়ার মাধ্যমে চাল বিক্রি করা হবে।

খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হবে। কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক তদারকি দল গঠন করা হয়েছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশে সারের মজুত ছাড়াল ১৬ লাখ মেট্রিক টন
দেশে সারের মজুত ছাড়াল ১৬ লাখ মেট্রিক টন
১৩ নভেম্বর ২০২৬ সকাল ১১:১৯:২০