অনলাইন ডেস্ক: হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
১৪ নভেম্বর শনিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। পরে হৃৎরোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করে। বর্তমানে তিনি সুস্থ আছেন।
তিনি জানান, আজ সকালে বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং ভালো আছেন।
তবে তার হার্টে রিং পরানো হয়েছে কিনা এ ব্যাপারে এই চিকিৎসক নিশ্চিত করে বলতে পারেননি।
এটিভি/ এম এইচ আই
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available