• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৪৮:২৭ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা: অর্থমন্ত্রী

১৫ নভেম্বর ২০২৬ দুপুর ০২:১৫:০৮

জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা: অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান ঋণ কর্মসূচি থেকে সরে আসার কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে সংস্থাটির আরোপিত শর্তগুলো দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং সরকারের পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার কাজ চলছে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই এই সমন্বয় প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি জানান, আইএমএফের সঙ্গে যেসব বিষয়ে মতপার্থক্য রয়েছে, তা নিরসনে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করে যাচ্ছে। আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় সমন্বয় শেষে ঋণ কর্মসূচিটি পুনরায় স্বাভাবিক গতিতে এগিয়ে নেওয়া হবে।

রোববার কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

পায়ুপথে ৪ সোনার ডিম, দুবাইফেরত যাত্রী আটক

বিকল্প উৎস থেকে অর্থায়নের সুযোগ থাকার পরও কঠোর শর্তযুক্ত আইএমএফ ঋণ চালিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে অর্থমন্ত্রী স্পষ্ট করেন যে, সংস্থাটির সঙ্গে সম্পর্ক বা ঋণ কর্মসূচি বাতিল করার কোনো ইচ্ছা সরকারের নেই। বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা, জনস্বার্থ এবং সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে মিল রেখেই কর্মসূচিটি বাস্তবায়ন করা হবে।

অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমান ঋণ কর্মসূচির সমঝোতাটি পূর্ববর্তী অনির্বাচিত সরকারের আমলে হয়েছিল। সেই সময়ে যেসব শর্তে সম্মতি দেওয়া হয়েছিল, বর্তমান নির্বাচিত সরকারের পক্ষে তা রাতারাতি কার্যকর করা সম্ভব নয়। কারণ, হুট করে এসব শর্ত বাস্তবায়ন করলে সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ বাড়বে এবং দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণেই আইএমএফের শর্ত ও কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে সময় ও ধারাবাহিকতা বজায় রাখতে চায় সরকার। ইতোমধ্যে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সঙ্গে সরকারের উন্নয়ন পরিকল্পনার সমন্বয় করা হয়েছে। একই প্রক্রিয়ায় আইএমএফের কর্মসূচিও সরকারের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার আলোচনা চলছে।

আরও পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত, বিকেলে পরানো হবে রিং

সরকারের মতে, উন্নয়ন সহযোগীদের কার্যক্রমে সমন্বয় না থাকলে প্রকল্প বাস্তবায়নে জটিলতা সৃষ্টি হয়। তাই দেশের সক্ষমতা, অগ্রাধিকার ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই উন্নয়ন সহযোগীদের কর্মসূচি এগিয়ে নেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী জানান, ঋণ কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে সরকার অনড় থাকলেও শর্ত বাস্তবায়নে প্রয়োজনীয় পরিবর্তনের চেষ্টা চলছে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে উভয় পক্ষের ওয়ার্কিং গ্রুপের আলোচনা ও সমন্বয়ের কাজ শেষ হলে আইএমএফের ঋণ কর্মসূচি আবারও পূর্ণ গতি পাবে। সরকারের মূল লক্ষ্য হলো—দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, জনস্বার্থ ও উন্নয়ন পরিকল্পনার সঙ্গে কোনো ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি না করেই ঋণ কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখা।

উল্লেখ্য, সরকারের ক্রমবর্ধমান ঋণের চাপ সামলানো, ঋণ গ্রহণের ব্যয় ও ঝুঁকি হ্রাস এবং উন্নয়ন কর্মকাণ্ডে অর্থায়নের নতুন উৎস অনুসন্ধানের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো এই আন্তর্জাতিক সরকারি ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন

নভেম্বরেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নাটোরে ট্রাকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের
নাটোরে ট্রাকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪০:১১


পায়ুপথে ৪ সোনার ডিম, দুবাইফেরত যাত্রী আটক
পায়ুপথে ৪ সোনার ডিম, দুবাইফেরত যাত্রী আটক
১৫ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৫৭:১৯

গৃহবন্দি করা হলো সোনম ওয়াংচুকে
গৃহবন্দি করা হলো সোনম ওয়াংচুকে
১৫ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৩৬:৩২

কেরালার তরুণী এখন পীরগঞ্জের বধূ
কেরালার তরুণী এখন পীরগঞ্জের বধূ
১৫ নভেম্বর ২০২৬ দুপুর ০২:২১:৩৬