• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৭:২১ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

সংসদে অবস্থানকালে এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি

১৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:২১

সংসদে অবস্থানকালে এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে তাকে দেশ ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়ার পাশাপাশি টুকরা টুকরা করার ভয় দেখানো হয়।

১৫ নভেম্বর রোববার বিকেল ৫টা ২৯ মিনিটে ওই ফোনকল আসে। এ সময় ডা. মাহমুদা মিতু জাতীয় সংসদে অবস্থান করছিলেন।

ফোনালাপে হুমকিদাতাকে বলতে শোনা যায়, ‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’, ‘টুকরা টুকরা করা হবে’।

আরও পড়ুন

আনসারের মহাপরিচালক হলেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ

এ ঘটনায় সংসদ সদস্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এ বিষয়ে তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য কিংবা আইনগত পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫২
ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫২
১৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:২৭

স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটি রিং পরানো হয়েছে
স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটি রিং পরানো হয়েছে
১৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৩:৫৬

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর
শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর
১৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৩:৪৯




চাঁদাবাজির মামলায় ৪ সাংবাদিক কারাগারে
চাঁদাবাজির মামলায় ৪ সাংবাদিক কারাগারে
১৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৪৪