• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১০:৪১:৩২ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

হজের বর্ধিত কোটায় নিবন্ধনের সময়সীমা বাড়ল

১৬ নভেম্বর ২০২৬ রাত ০৯:০৪:৫১

হজের বর্ধিত কোটায় নিবন্ধনের সময়সীমা বাড়ল

অনলাইন ডেস্ক: ২০২৭ সালের হজের বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় প্রাথমিক নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। আগামী ১৬ থেকে ২২ নভেম্বর পর্যন্ত হজযাত্রীরা প্রাথমিক নিবন্ধন করতে পারবেন।

১৬ নভেম্বর সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়। ২০২৭ সালে বাংলাদেশের জন্য হজযাত্রীর অনুমোদিত কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন। পরে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের হজযাত্রীর কোটা বাড়ায় সৌদি আরব। বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে নতুন করে এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ বিল পাস

২০২৭ সালের হজে যেতে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। তবে বর্ধিত ও অব্যবহৃত কোটা পূর্ণ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বর মধ্যে নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল করা হবে।

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ বিল পাস
সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ বিল পাস
১৬ নভেম্বর ২০২৬ রাত ১০:২৯:২০








জামালপুর বিজিবির অভিযানে ভারতীয় নৌকা জব্দ
জামালপুর বিজিবির অভিযানে ভারতীয় নৌকা জব্দ
১৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২১:২৩