• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৮:৪১:০৪ (17-Nov-2026)
  • - ৩৩° সে:

এবার এসপি জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত

১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৬:০০

এবার এসপি জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত
এসপি মো. জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ দিনের রিমান্ডে ছিলেন।

১৫ নভেম্বর রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বরখাস্তের আদেশ জারি করা হয়।

১৭ নভেম্বর মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপনটি প্রকাশ করে।

আরও পড়ুন

টেকসই শিশু সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

প্রজ্ঞাপনে বলা হয়, এসপি মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগের বিষয়ে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে।

এতে আরও বলা হয়, গত ১৪ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করা হয়।

সরকারি চাকরি আইন অনুযায়ী, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারা অনুযায়ী ১৪ নভেম্বর থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী

সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন এবং জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৮:০৫:৪০


হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:৪০


১২ ঘণ্টা ঢাকা সেনানিবাসে যান চলাচলে বিধিনিষেধ
১২ ঘণ্টা ঢাকা সেনানিবাসে যান চলাচলে বিধিনিষেধ
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:৫৩


এবার এসপি জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত
এবার এসপি জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৬:০০