• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:৩৯:১৬ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

মোটরযান চালকদের জন্য ডিএমপির কঠোর নির্দেশনা

১৮ নভেম্বর ২০২৬ সকাল ০৯:০৫:২৬

মোটরযান চালকদের জন্য ডিএমপির কঠোর নির্দেশনা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: রাজধানীতে যানবাহনে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব সরঞ্জাম আগামী ১ ডিসেম্বরের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

১৭ নভেম্বর মঙ্গলবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর কিছু যানবাহনে অনুমোদন ছাড়াই হাইড্রোলিক হর্ন, উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন ও বিকন লাইট সংযোজন এবং ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের অনিয়ন্ত্রিত ব্যবহারে শব্দদূষণ বাড়ছে। এতে নগরবাসীর দুর্ভোগের পাশাপাশি স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থাপনাও ব্যাহত হচ্ছে।

ডিএমপি জানায়, বিকট শব্দ শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে।

আরও পড়ুন

মহাখালী সাততলা বস্তিতে আগুন

এ ছাড়া অতিরিক্ত শব্দের কারণে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে।

তাই নির্ধারিত সময়ের মধ্যে এসব সরঞ্জাম অপসারণ করতে যানবাহনের মালিক ও চালকদের নির্দেশ দেওয়া হয়েছে। ১ ডিসেম্বরের পর কোনো যানবাহনে এসব সরঞ্জাম পাওয়া গেলে বা ব্যবহার করতে দেখা গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বার্থ সংরক্ষণে ডিএমপি বদ্ধপরিকর। এ উদ্যোগ সফল করতে নাগরিক, যানবাহনের মালিক ও চালকসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে পুলিশ।

আরও পড়ুন

আগামীকাল লালমনিরহাট সফর করবেন প্রধানমন্ত্রী

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মহাখালী সাততলা বস্তিতে আগুন
মহাখালী সাততলা বস্তিতে আগুন
১৮ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৩:১৩

আবারও কমল স্বর্ণের দাম
আবারও কমল স্বর্ণের দাম
১৮ নভেম্বর ২০২৬ সকাল ১০:১৫:১২