• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:৩৯:১৬ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

আগামীকাল লালমনিরহাট সফর করবেন প্রধানমন্ত্রী

১৮ নভেম্বর ২০২৬ সকাল ০৯:০৭:০২

আগামীকাল লালমনিরহাট সফর করবেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: দীর্ঘ ২১ বছর পর আগামীকাল ১৯ নভেম্বর বৃহস্পতিবার লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে জেলা শহরসহ বিভিন্ন এলাকায় চলছে ব্যাপক প্রস্তুতি। সাজানো হচ্ছে সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। একই সঙ্গে সফরের কর্মসূচিগুলো নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে লালমনিরহাটসহ আশপাশের জেলার নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। জেলা শহরের মিশন মোড়সহ গুরুত্বপূর্ণ সড়কগুলো নতুন করে সাজানো হয়েছে। সড়কের আইল্যান্ডগুলোতেও চলছে সৌন্দর্যবর্ধনের কাজ।

অন্যদিকে জেলা শহরের কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠান আয়োজনের জন্য তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল। প্রধানমন্ত্রীর সফরের সার্বিক প্রস্তুতি ও কর্মসূচির স্থান পরিদর্শন করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

আরও পড়ুন

মহাখালী সাততলা বস্তিতে আগুন

বাসসের প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেলে কালেক্টরেট মাঠের প্রস্তুতি পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে লালমনিরহাটের মানুষ নানা দিক থেকে উন্নয়নবঞ্চিত। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলার সাধারণ মানুষের মধ্যে আনন্দ-উৎসবের আমেজ বিরাজ করছে।

দীর্ঘ ২১ বছর পর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই সফর লালমনিরহাটবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন আসাদুল হাবিব দুলু।

প্রধানমন্ত্রীর সফরসূচি

আরও পড়ুন

মোটরযান চালকদের জন্য ডিএমপির কঠোর নির্দেশনা

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত আনুষ্ঠানিক সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের কথা রয়েছে তাঁর।

সেখান থেকে তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। এ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও পরিদর্শন করবেন তিনি।

এরপর সকাল ১১টা ৩০ মিনিটে সড়কপথে সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির স্থানের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ১১টা ৪৫ মিনিটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন এবং স্থানীয় উপকারভোগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

আরও পড়ুন

গোপালগঞ্জে হামলাকারীদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে বেলা আড়াইটায় জেলা শহরের কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে যোগ দেবেন সরকারপ্রধান।

কর্মসূচি শেষে বিকেল ৪টা ১৫ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে লালমনিরহাট ত্যাগ করার কথা রয়েছে তাঁর। বিকেল ৫টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মহাখালী সাততলা বস্তিতে আগুন
মহাখালী সাততলা বস্তিতে আগুন
১৮ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৩:১৩

আবারও কমল স্বর্ণের দাম
আবারও কমল স্বর্ণের দাম
১৮ নভেম্বর ২০২৬ সকাল ১০:১৫:১২