অনলাইন ডেস্ক: রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে আগুন লেগেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করেছে।
১৮ নভেম্বর বুধবার ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর লিমা খানম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ৯টা ৪০ মিনিটে আগুনের সংবাদ পেয়েছি। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওয়ান হয়েছে। রাস্তায় যানজট থাকার কারণে পৌঁছাতে দেরি হচ্ছে। আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে।
লিমা খানম আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available