• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৪৩:৫৭ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:১৫:০২

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট: একদিনের সফরে লালমনিরহাটে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে হেলিকপ্টারযোগে লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিনের প্রতীক্ষার পর সরকারপ্রধানের এ সফরকে কেন্দ্র করে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীরা। সফর ঘিরে জেলার উন্নয়ন, কর্মসংস্থান, যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানের নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কয়েক দিন ধরেই লালমনিরহাট শহরজুড়ে চলছিল ব্যাপক প্রস্তুতি। শহরের গুরুত্বপূর্ণ স্থান ও মোড়গুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। কোথাও কোথাও ফুটিয়ে তোলা হয়েছে গ্রামবাংলার ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির নানা নিদর্শন।

আরও পড়ুন

দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস’ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন তিনি।

এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মণ্ডলেরহাট এলাকায় পানি নিষ্কাশন মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ কর্মসূচির আওতায় ১৫ কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে। সেখানে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করারও কথা রয়েছে তাঁর।

পরে লালমনিরহাট সার্কিট হাউসে বিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান। এতে জেলার প্রায় ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় ও বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

আরও পড়ুন

আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

দীর্ঘ দুই দশকের বেশি সময় পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এ সফরকে ঘিরে জেলাবাসীর মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয়দের আশা, এ সফরের মধ্য দিয়ে জেলার দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা দূর করা এবং বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল সোয়া ৪টার দিকে হেলিকপ্টযোগে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ফতুল্লায় গভীর রাতে জুতার কারখানায় আগুন
ফতুল্লায় গভীর রাতে জুতার কারখানায় আগুন
১৯ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৩:৫৩





রায়েরবাজারে বসতঘর ও কাঁচাবাজারে আগুন
রায়েরবাজারে বসতঘর ও কাঁচাবাজারে আগুন
১৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:৫১:৫৬



নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন
নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন
১৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:৩২:৩২