• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:৪৫:২০ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

আজ বিশ্ব পুরুষ দিবস

১৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০৫:৫৪

আজ বিশ্ব পুরুষ দিবস

অনলাইন ডেস্ক: পুরুষের ইতিবাচক অবদান, অধিকার, মর্যাদা এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে আজ ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) পালিত হচ্ছে বিশ্ব পুরুষ দিবস।

বাবা, ভাই, স্বামী, বন্ধু কিংবা সহকর্মী, জীবনের প্রতিটি পর্যায়েই পুরুষের ভূমিকা ও অবদান গুরুত্বপূর্ণ। পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনেও তাঁদের রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘দ্য ফিউচার ইজ এভরিওয়ান’, যার বাংলা অর্থ ‘ভবিষ্যৎ সবার’।

প্রতি বছর ১৯ নভেম্বর বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালন করা হয়। জীবনের কাছের মানুষ- বাবা, ভাই, স্বামী, বন্ধু, সহকর্মী কিংবা সঙ্গীর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান প্রকাশেরও একটি উপলক্ষ এই দিন।

আরও পড়ুন

মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে

১৯৯৯ সালের ১৯ নভেম্বর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র ত্রিনিদাদ ও টোবাগোতে প্রথমবারের মতো বিশ্ব পুরুষ দিবস পালিত হয়। ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিরোম টিলাকসিংয়ের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে দিবসটির যাত্রা শুরু হয়।

আন্তর্জাতিক পুরুষ দিবস পালনের ধারণা আরও পুরোনো। ১৯৬৯ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত নিউইয়র্ক টাইমসের একটি নিবন্ধে ২৩ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক পুরুষ দিবস হিসেবে পালনের আগ্রহের কথা উঠে আসে। আন্তর্জাতিক নারী দিবসের আদলে পুরুষদের জন্যও একটি নির্দিষ্ট দিন নির্ধারণের দাবি জানানো হয়েছিল।

পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, কলম্বিয়া, রাশিয়া ও চীনসহ কয়েকটি দেশে বিচ্ছিন্নভাবে পুরুষ দিবস পালিত হয়। তবে এসব উদ্যোগ দীর্ঘস্থায়ী হয়নি। অবশেষে ১৯৯৯ সালে জিরোম টিলাকসিংয়ের উদ্যোগে ১৯ নভেম্বর বিশ্ব পুরুষ দিবস হিসেবে প্রতিষ্ঠা পায়। শুরুতেই ক্যারিবীয় অঞ্চলে দিবসটি ব্যাপক সাড়া ফেলে।

আরও পড়ুন

তেল-গ্যাস অনুসন্ধানে স্লোভেনিয়াকে আমন্ত্রণ জানালেন স্পিকার

বিশ্ব পুরুষ দিবস নারী দিবসের প্রতিদ্বন্দ্বী কোনো আয়োজন নয়। বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রে পুরুষের ইতিবাচক অবদান তুলে ধরা, তাঁদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতনতা তৈরি করাই দিবসটির মূল উদ্দেশ্য।

দিবসটির ছয়টি প্রধান লক্ষ্য রয়েছে। এগুলো হলো-

১. চলচ্চিত্রের নায়ক কিংবা খেলোয়াড়দের পাশাপাশি সৎ, পরিশ্রমী ও নৈতিক গুণাবলিসম্পন্ন সাধারণ পুরুষদের আদর্শ হিসেবে তুলে ধরা।

আরও পড়ুন

কারিগরি শিক্ষার মান বৃদ্ধি ও প্রসার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি

২. পরিবার, স্ত্রী ও সন্তানের প্রতি পুরুষের অবদানকে স্বীকৃতি দেওয়া।

৩. পুরুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

৪. সামাজিক আচরণ, প্রত্যাশা ও আইনি ক্ষেত্রে পুরুষের প্রতি বিদ্যমান বৈষম্য তুলে ধরা।

আরও পড়ুন

শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

৫. নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আরও জোরদার করা।

৬. সবার জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত বিশ্ব গড়ে তোলার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা।

বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, হাইতি, জ্যামাইকা, হাঙ্গেরি, মাল্টা ও ঘানাসহ বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পুরুষ দিবস পালিত হয়।

আরও পড়ুন

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন, ব্রিটিশ, ইইউ ও চীনা কূটনীতিকদের বৈঠক

 

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এপেক সম্মেলন চলাকালে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প!
এপেক সম্মেলন চলাকালে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প!
১৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২৩:২২




ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
১৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:০৬