• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১০:৪৫:৪১ (20-Nov-2026)
  • - ৩৩° সে:

জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে: শিক্ষামন্ত্রী

২০ নভেম্বর ২০২৬ রাত ০৯:০৮:২৭

জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, জাল সনদ দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, চাকরি কিংবা সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধা নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেছেন, জাল সার্টিফিকেট দিয়ে যারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, চাকরি কিংবা সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধা নিয়েছেন, সামনে তাদের দুর্দিন আসছে। কোনোভাবেই তারা আর জালিয়াতি লুকিয়ে রাখতে পারবেন না।

২০ নভেম্বর শুক্রবার বিকেল ৪টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে সরকার: হুমায়ুন কবির

দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষাব্যবস্থার গুণগত মান ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। সামনে প্রতিযোগিতাপূর্ণ বিশ্ব। সেই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। গতানুগতিক শিক্ষাধারা থেকে বেরিয়ে এসে জ্ঞাননির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। শুধু কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভর করলে চলবে না, প্রকৃত জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। শিক্ষার পরিবেশ ও পরীক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। স্কুলগুলোতে ইসলামী ধর্মশিক্ষার শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। আগামী দিনে যার যার ধর্ম অনুযায়ী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। এ সময় জেলা পুলিশ সুপার বদরুদ্দোজা, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা
রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা
২০ নভেম্বর ২০২৬ রাত ০৯:৪৩:৪৯





বিশ্বসেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ খান
বিশ্বসেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ খান
২০ নভেম্বর ২০২৬ রাত ০৮:৫৪:৪০