• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৮:৪৯:১৮ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি

২১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১২:২৯

ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণ বিধিমালা লঙ্ঘন করলে প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি সংশোধিত ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালার বিধি ৩২ এর উপ-বিধি (১) ও (২) এ এই বিধান প্রতিস্থাপন করা হয়েছে।

সংশোধিত বিধিমালার বিধি ৩২ এর উপ-বিধি (১) এ বলা হয়েছে- ‘এই বিধিমালার অন্যান্য বিধানে যা কিছুই থাকুক না কেন, যদি কোনো উৎস হতে প্রাপ্ত রেকর্ড কিংবা লিখিত রিপোর্ট হতে কমিশনের নিকট প্রতীয়মান হয় যে, চেয়ারম্যান বা সদস্য পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী বা তার নির্বাচনি এজেন্ট এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করেছেন বা লঙ্ঘনের চেষ্টা করেছেন, তা হলে কমিশন বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিক তদন্তের নির্দেশ প্রদান করতে পারবে। ’

উপ-বিধি (২) এ বলা হয়েছে, ‘উপ-বিধি (১) এর অধীন তদন্ত রিপোর্ট প্রাপ্তির পর কমিশন যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার নির্বাচনি এজেন্ট বা তার নির্দেশে বা তার পক্ষে তার প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতিতে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করেছেন বা লঙ্ঘনের চেষ্টা করেছেন, তা হলে কমিশন, তাৎক্ষণিকভাবে লিখিত আদেশ দ্বারা, উক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে।’ বাসস

আরও পড়ুন

দেশে ৯ জেলার নিরাপত্তায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েন

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ বিশ্ব টেলিভিশন দিবস
আজ বিশ্ব টেলিভিশন দিবস
২১ নভেম্বর ২০২৬ রাত ০৮:১৯:০৫



পাবনায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ
পাবনায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ
২১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৩৪


হরমুজ প্রণালিতে দুটি ট্যাঙ্কারে হামলা
হরমুজ প্রণালিতে দুটি ট্যাঙ্কারে হামলা
২১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:২৬